শেষ দিনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা

আপলোড তারিখঃ 2021-01-18 ইং
শেষ দিনে মেয়র পদে ৪ প্রার্থীর মনোনয়নপত্র জমা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা পৌর নির্বাচন : সংরক্ষিত ১৩ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জনসহ আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত কাউন্সিলর ১৩ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল রোববার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। গতকাল মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব হাসান কাদির গনু, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মীর মহিউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. সবেদ আলী ও মতিয়ার রহমান ফারুক মনোনয়নপত্র জমা দেন। জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হাসান কাদির গনু দলীয় অফিস থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচন অফিসে যান এবং মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, হামিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সালমুন আহম্মেদ ডন প্রমুখ। এদিকে, বেলা দুইটার দিকে বিএনপির মনোনীত প্রার্থী মীর মহিউদ্দিন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচন অফিসে যান। পরে নির্বাচন কর্মকর্তার নিকট তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফুজ্জামান শরীফ, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, মীর ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন, চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম মনি, মাহাবুল মেম্বার, মহাসিন আলী, কনক, মীর উজ্জ্বল, সামসুল হক, আয়ুব হোসেন, ইয়াকুব আলী, খাইরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সেলিমুল হাবিব প্রমুখ। অপর দিকে, বেলা সাড়ে তিনটার দিকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু জিহাদ লাকচু, কোষাধ্যক্ষ শরীফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মিজানুর রহমান রিপন, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, আব্দুল লতিফ প্রধান প্রমুখ। অন্যদিকে, বিকেলে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. সবেদ আলী তাঁর কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মীর আনিসুজ্জামান আনু মিয়া, মীর মনিরুজ্জামান, আলহাজ্ব রফিকুল ইসলাম মুকুল, আলহাজ্ব শহিদুল ইসলাম মণ্ডল, সেকেন্দার আলী, উপজেলা জাসদের সভাপতি মোল্লা গোলাম সরোয়ার, সিদ্দিকুর রহমান, আনিস, মণ্টু মিয়া প্রমুখ। প্রথমবারের মতো ইভিএমে ভোট হচ্ছে আলমডাঙ্গা পৌরসভার। উপজেলা নির্বাচন কর্মকর্তা এজিএম মোস্তফা বলেন, ইভিএম পদ্ধতি হচ্ছে স্বচ্ছ নির্বাচন পদ্ধতি। এতে কোনো অনিয়ম করার সুযোগ নেই। ইভিএম ভোট পদ্ধতি নিয়ে প্রতিটি ওয়ার্ডে ক্যাম্পেইন করে প্রশিক্ষণ দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)