বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপলোড তারিখঃ 2021-01-16 ইং
বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় গৃহহীনদের ঘর নির্মাণকাজের পরিদর্শনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আফজালুল হক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের হাতিকাটা আবাসনে মুজিব শতবার্ষিকী উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শুক্রবার বেলা ১১টায় তিনি এ কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান, চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দীন, সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, পৌর ভূমি কর্মকর্তা আতিকুল হক ও আলুকদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবলুর রহমান উপস্থিত ছিলেন। গৃহ নির্মাণকাজের পরিদর্শনকালে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সকল গৃহহীনকে পর্যাক্রমে গৃহ নির্মাণ করে দিচ্ছে সরকার। দেশে আর কোনো মানুষ গৃহহীন থাকবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান আমাদের শুধু স্বাধীনতা দেননি, তিনি সুখী-সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ার লক্ষে কাজ শুরু করেছিলেন। কিন্তু ৭১ সালের পরাজিত শক্তি ৭৫’র কালো রাতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করে।’ জাতীয় চার নেতা ও ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে তিনি বলেন, পাকিস্তান শাসনামলে ২৪ বছরের মধ্যে সাড়ে ১৩ বছর জেল খেটেছেন বঙ্গবন্ধু। তিনি বেঁচে থাকলে অনেক আগেই এ দেশ উন্নত দেশে পরিণত হতো। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে কার্যকর পরিকল্পনা প্রণয়ন করে যাচ্ছেন, তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।’ পরিদর্শনকালে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় পর্যায়ক্রমে চুয়াডাঙ্গা জেলায় ১ হাজার ১৩১ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করার কার্যক্রম শুরু করেছেন। তার মধ্যে ১৩৪টি ঘর ২০ জানুয়ারির মধ্যে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হবে। মাথাপিছু ঘর প্রতি ১ লাখ ৭১ হাজার টাকা খরচ করে ঘর নির্মাণ করে দিচ্ছেন সরকার। এতে ১৩৪টি ঘরে খরচ পড়ছে ২২ কোটি ৯১ লাখ ৪ হাজার টাকা। এর মধ্যে সদর উপজেলায় ৩৪টি, আলমডাঙ্গা উপজেলায় ৫০টি, দামুড়হুদা উপজেলায় ৩২টি ও জীবননগর উপজেলায় ১৮টি ঘর রয়েছে। পরির্দশনকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘মুজিব শতবার্ষিকীতে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশে কোনো ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এ উপলক্ষে প্রাথমিকভাবে আমরা ১ হাজার ১৩১ জনকে বাছাই করেছি। তার মধ্যে ১৩৪ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ২০ জানুয়ারির মধ্যে ঘর হস্তান্তর হবে। বাকিরা পর্যায়ক্রমে ঘর পাবেন এবং যাদের জমি আছে ঘর নাই, তাদেরকে ওই জমিতে ঘর নির্মাণ করে দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)