ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার কবরী রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান, অ্যাড. আব্দুল মালেক, আইন বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম প্রমূখ।
