ছবির ক্যাপশন:
গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় নতুন আক্রান্ত নেই, সুস্থ ১
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮৪৯ জনে। এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ৮১৩ জন। এর নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৫ হাজার ৭২৩ জন। গতকাল বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ হাজার ৬০৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। সুস্থা হয়েছেন ৮৮৩ জন। মোট সুস্থা হয়েছেন ৪ লাখ ৭০ হাজার ৪০৫ জন। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে বাইরে বের হলে মুখে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন কেউ করোনা শনাক্ত হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৫৭ জন। গতকাল বৃহস্পতিবার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলায় সদর উপজেলা থেকে ১জন সুস্থ হয়েছে। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪০ জন।
গত বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ২৭ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল উক্ত ২৬ টি নমুনার ফলাফলই নেগিটিভ আসে। একটি নমুনার ফলাফল পেন্ডিং রয়েছে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য সদর উপজেলা থেকে ৪টি ও দামুড়হুদা থেকে ৫টি নমুনাসহ মোট ৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ৫৮৮টি, প্রাপ্ত ফলাফল ৭ হাজার ৩৯৬টি, পজিটিভ ১ হাজার ৬৫৭টি, নেগেটিভ ৫ হাজার ৭৩৯টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন ১৩ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৩ জন।
