ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে প্রস্তুতিসভা করেছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার দর্শনা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস সফলভাবে পালন করতে এ সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
