সড়কটি স্থাপন হলে দুই দেশের মানুষের ব্যাপক উন্নয়ন হবে

আপলোড তারিখঃ 2021-01-15 ইং
সড়কটি স্থাপন হলে দুই দেশের মানুষের ব্যাপক উন্নয়ন হবে ছবির ক্যাপশন:
স্বাধীনতা সড়ক (মুজিবনগর-কলকাতা) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী তাজুল ইসলাম মুজিবনগর অফিস/প্রতিবেদক, মেহেরপুর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই স্বাধীনতা সড়কটি দুই দেশের প্রধানমন্ত্রীর কাছেই গুরুত্বপূর্ণ। স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে দুই দেশের প্রধানমন্ত্রী সড়কটির নাম ঠিক করেছেন ‘স্বাধীনতা সড়ক’। এ লক্ষে রাস্তাটি মানসম্মতভাবে নির্মাণ করা হবে। রাস্তাটি উদ্বোধন হলে দুই দেশের মানুষের পারস্পারিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্যের প্রসারসহ নানাভাবে উপকৃত হবে। তিনি বলেন, স্বাধীনতার স্মৃতি বিজড়িত ঐতিহাসিক মুজিবনগর আমাদের জন্য একটি আবেগের স্থান। ১৯৭১ সালে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের চার মন্ত্রী ও বিদেশি নাগরিক, ৪৭ জন সাংবাদিক এই সড়ক ধরেই মুজিবনগরে (তৎকালীন বৈদ্যনাথতলা) এসে পৌঁছান। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মন্ত্রী তাজুল ইসলাম হেলিকপ্টারযোগে মুজিবনগর এসে পৌঁছান। পরে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর বেলা ১১টার দিকে মুজিবনগরে ‘স্বাধীনতা সড়ক’ পরিদর্শন করেন। পরে মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে স্বাধীনতা সড়ক বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, স্বাধীনতা পরবর্তী ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এ দেশের স্বাধীনতাবিরোধী কুচক্রি মহলটি মুক্তিযুদ্ধের সব স্মৃতি মুছে ফেলার ষড়যন্ত্র করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আবারো মুক্তিযুদ্ধের পবিত্র জায়গা ও মুক্তিযুদ্ধাদের সম্মানিত করতে সব ধরণের পদক্ষেপ নিয়েছে। সেজন্য ঐতিহাসিক মুজিবনগরকে ঘিরেও অনেক উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে। তিনি বলেন, মুজিবনগরে স্বাধীনতা সড়ক ও চেক পোস্ট স্থাপন হলে দুই দেশের মানুষের মধ্যে সহজেই সেতুবন্ধন হবে। ব্যবসা-বাণিজ্যসহ দুই দেশের মানুষের ব্যাপক উন্নয়ন হবে। পরে মন্ত্রী মুজিবনগরে এলজিইডির নির্মাণাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, ঐতিহাসিক মুজিবনগর ঘিরে এই স্বাধীনতা সড়কের কাজ শুরু হবে। ঐতিহাসিক কারণেই এই রাস্তাটি হবে। রাস্তাটি ভারতের কৃষ্ণনগর হয়ে সরাসরি কলকাতায় গিয়ে পৌঁছাবে। এটি বাস্তবায়নের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে। রাস্তাটি নির্মাণ হলে দুই দেশের মানুষের পারস্পরিক সম্পর্ক, শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ববোধ ও ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ হবে। এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার এস এম মুরাদ আলী, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)