চাকরির পিছনে না দৌঁড়ে নিজে উদ্যোক্তা হোন

আপলোড তারিখঃ 2021-01-15 ইং
চাকরির পিছনে না দৌঁড়ে নিজে উদ্যোক্তা হোন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় ফেজ-২ প্রকল্পের উপকরণ বিতরণকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের আওতায় সিআইজি সদস্যদের মধ্যে বিভিন্ন প্রদর্শনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আপনারা চাকরির পেছনে না দৌঁড়ে নিজেরা উদ্যোক্তা হন। অর্থ আপনার পেছনে দৌঁড়াবে। বাংলাদেশ সরকারের দেওয়া প্রণোদনার মাধ্যমে শিক্ষিত বেকার না থেকে একজন বড় উদ্যোক্তা হওয়া সম্ভব। আমাদের দেশে দিনের সাথে পাল্লা দিয়ে দুধ, ডিম ও মাংসের চাহিদা বাড়ছে। এ চাহিদার কারণেই আমাদের দেশে বিভিন্ন প্রজাতির হাঁস, মুরগি, গরু, ছাগলসহ বিভিন্ন প্রাণি পালন করা হচ্ছে। এসব পালনের জন্য আমাদের সমাজে অনেক তরুণসহ গৃহিনীরাও আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। শিল্প-বাণিজ্য হিসেবে যেভাবে পোশাকসহ বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করা হচ্ছে, এক দিন এই বাংলাদেশ থেকে মাছ, মাংস ও ডিম রপ্তানি করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী যুব সমাজকে উদ্যোক্তা হতে আহ্বান জানিয়েছেন। তাই আপনারা চাকরির পেছনে না ছুটে একজন সফল উদ্যোক্তা হন।’ প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, আলমডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, উপজেলা কৃষি কর্মকর্তা হোসেন শহিদ সোহরাওয়ার্দী, সরকারি কলেজের অধ্যক্ষ ও বিশিষ্ট কৃষিবিদ গোলাম সরোয়ার মিঠু, আলমডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মাসুদুর রহমান, পৌর আওয়ামী যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, কুমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ পিণ্টু, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, ছাত্রলীগ নেতা হাসান, সাকিব, রকি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)