চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় কৃষি মেলা সম্পন্ন

আপলোড তারিখঃ 2017-04-15 ইং
চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় কৃষি মেলা সম্পন্ন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়ায় বর্ষবরণ, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গাড়াবাড়িয়া সমন্বিত কৃষক উন্নয়নের সংঘের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার পুরষ্কার বিতরণীর পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কৃষি মেলার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুর, শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান, মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের চিফ ইন্সট্র্যাক্টর প্রকৌশলী শামিমুল কবির। অনুষ্ঠানে গ্রামের সকল কৃষক অংশগ্রহণে পুরষ্কার বিতরণীর পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)