আজ ১৭৪ ইউপিতে নির্বাচন

আপলোড তারিখঃ 2017-04-15 ইং
আজ ১৭৪ ইউপিতে নির্বাচন ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ১৭৪টি ইউনিয়ন পরিষদে আজ ভোটগ্রহণ হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। এ নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। জানা গেছে, সাধারণ নির্বাচন হবে ৫৫টি ইউপিতে, উপ-নির্বাচন ১০২টি ইউপিতে এবং বন্ধ ঘোষিত ও মামলাজনিত বা অন্য কারণে স্থগিত হয়ে যাওয়া ১৭টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, এসব ইউপিতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। সংশ্লিষ্ট এলাকায় নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে। ভোটকেন্দ্রের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে। নিবার্চন কমিশনের এসংক্রান্ত পরিপত্রে বলা হয়েছে, প্রত্যেক ইউপিতে পুলিশ-এপিবিএন-ব্যাটালিয়ন আনসারের ২টি মোবাইল টিম, বিজিবি ১ প্লাটুন, র্যাব ১ প্লাটুন এবং উপকূলীয় এলাকার ইউপিতে কোস্ট গার্ড ১ প্লাটুন রাখা হচ্ছে। ভোটের আগের দুইদিন, ভোটের দিন ও ভোটের পরের দিন মোট চার দিনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)