দামুড়হুদার ফুলবাড়ি সীমান্তে ১ কেজি স্বর্ণ উদ্ধার

আপলোড তারিখঃ 2021-01-13 ইং
দামুড়হুদার ফুলবাড়ি সীমান্তে ১ কেজি স্বর্ণ উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্ত থেকে ১ কেজি স্বর্ণ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবি। গতরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান, পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গতকাল বেলা সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি টহল দল চোরাকারবারিদের ধরতে অভিযান পরিচালনা করে। এসময় জেলার দর্শনা থানার অন্তর্গত চাকুলিয়া গ্রামের ঘবের মাঠ বাঁশ বাগান থেকে ১ কেজি ৫০ গ্রাম (৯০ ভরি) ওজনের ৯টি স্বর্ণের বার জব্দ করতে সক্ষম হয়। উদ্ধারকৃত স্বর্ণেও আনুমানিক মূল্য সত্তর লক্ষ বিশ হাজার টাকা। এ ঘটনায় স্বর্ণ উদ্ধার করা হলেও কাউকে আটক করতে পারেনি বিজিবি। জব্দকৃত স্বর্ণ দর্শনা থানায় জমা করা হয়েছে বলেও জানান বিজিবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)