ছবির ক্যাপশন:
দর্শনা পৌরসভা নির্বাচন : মেয়র-কাউন্সিলর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন
ওয়াসিম রয়েল/মোজাম্মেল শিশির:
দর্শনা পৌরসভার নির্বাচনে ৩ জন মেয়র, ৮ জন সংরক্ষিত ও ৪২ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেীয়া হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরিবেশে প্রতীক বরাদ্দের কার্যক্রম চলে। এদিকে, প্রতীক বরাাদ্দের পর আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। এতে করে উৎসবের আমেজ শুরু হয়েছে পৌর এলাকায়।
চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার তারেক আহমেমদ জানান, দর্শনা পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মতিয়ার রহমান (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত হাবিবুর রহমান (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী আশকার আলী (মোবাইল ফোন)।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতীক পেয়েছেন- ১ নম্বর ওয়ার্ডে আম্বিয়া খাতুন (আনারস), বিলকিস খাতুন (চশমা), ২ নম্বর ওয়ার্ডে জাহানারা খাতুন (চশমা), শিউলি আক্তার (আনারস), ৩ নম্বর ওয়ার্ডে মোছা. সুরাতন (আনারস), সেলিনা পারভীন ( চশমা), ফাহিমা খাতুন (টেলিফোন) ও শাহিমা বেগম (জবা ফুল)।
সাধারণ ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতীক পেয়েছেন- ১ নম্বর ওয়ার্ডে আজিজুর রহমান (ব্রিজ), খালিকুজ্জামান খালেক (পানির বোতল), আনোয়ার হোসেন (গাঁজর), ২ নম্বর ওয়ার্ডে এনামুল কবির (পাঞ্জাবি), সোহেল রানা (উটপাখি), আব্দুল কুদ্দুস (টেবিল ল্যাম্প), ৩ নম্বর ওয়ার্ডে আনোয়ারুল ইসলাম (টেবিল ল্যাম্প), রবিউল হক সুমন (উটপাখি), শহিদুল ইসলাম (ব্লাকবোর্ড), ৪ নম্বর ওয়ার্ডে আব্দুর রাজ্জাক (উটপাখি), সোহেল মিয়া (টেবিল ল্যাম্প), মনির সরদার (ব্রিজ), রফিকুল ইসলাম (পাঞ্জাবি) ও হাবিবুল্লাহ বাহার (ব্লাকবোর্ড), ৫ নম্বর ওয়ার্ডে রাজিবুল ইসলাম (উটপাখি), লাল্টু খান (ব্রিজ), সাইফুল ইসলাম (ডালিম), আব্দুল মিয়া (টেবিল ল্যাম্প), নজরুল ইসলাম (পাঞ্জাবি) ও লুৎফর খান (পানির বোতল), ৬ নম্বর ওয়ার্ডে রেজাউল ইসলাম (পানির বোতল), হারুন অর রশিদ (উটপাখি), কামরুল হুদা (টেবিল ল্যাম্প), ৭ নম্বর ওয়ার্ডে মোস্তাফিজুর রহমান মতি (ডালিম), কানচু মাতবার (উটপাখি), সাবির হোসেন মিকা (পাঞ্জাবি), আয়নাল হক (পানির বোতল), ৮ নম্বর ওয়ার্ডে সাংবাদিক শরীফ উদ্দীন (টেবিল ল্যাম্প), চাঁন্দুু মাস্টার (পানির বোতল), নাসির উদ্দীন (পাঞ্জাবি), বিল্লাল হোসেন (উটপাখি) ও বাবুল আক্তার (ডালিম), ৯ নম্বর ওয়ার্ডে আজিজুল হক (ডালিম), আশুর উদ্দীন (উটপাখি), বাবলুর রহমান (পাঞ্জাবি), সাইদুর রহমান (পানির বোতল), জাহাঙ্গীর আলম (টেবিল ল্যাম্প), মঈন উদ্দীন মন্টু (গাঁজর)।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দর্শনা পৌরসভায় এবারের নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৫২০ জন, এর মধ্যে মহিলা ভোটার ১৩ হাজার ৯৪৮ জন ও পুরুষ ভোটার ১৩ হাজার ৫৭২ জন। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ চাঁদপুরে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৫৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৫১৯ জন ও নারী ১ হাজার ৫৩৬ জন। আজিমপুর, কেরুজ মিলপাড়া ও দক্ষিণ চাঁদপুর নিয়ে ২ নম্বর ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা সর্বমোট ২ হাজার ৮৭৯ জন। এরমধ্যে আজিমপুরে পুরুষ ভোটর ৪৮৯ জন ও নারী ভোটার ৪৯৭ জন, কেরুজ মিলপাড়ায় পুরুষ ২২০ জন ও নারী ২১৬ জন এবং দক্ষিণ চাঁদপুরে পুরুষ ৯৭৯ ও নারী ভোটার ৯৬৭ জন। আজমপুর, কেরুজ মিলপাড়া ও রেলবাজার নিয়ে ৩ নম্বর ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে সর্বমোট ভোটার সংখ্যা ৩ হাজার ১২১। এরমধ্যে আজমপুরে পুরুষ ভোটার ১ হাজার ৭২ জন ও নারী ভোটার ১ হাজার ১৩২ জন, কেরুজ মিলপাড়া পুরুষ ৪৪০ জন ও নারী ভোটার ৪১৯ জন এবং রেলবাজার পুরুষ ৩২ জন ও নারী ২৮ জন। আনোয়ারপুর (হঠাৎপাড়া), মোবারকপাড়া ও শান্তিপাড়া রেল কলোনি নিয়ে ৪ নম্বর ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে সর্বমোট ভোটার সংখ্যা ৩ হাজার ১০৯ জন। এর মধ্যে আনোয়ারপুর (হঠাৎপাড়া) পুরুষ ভোটার সংখ্যা ৬৯০ জন ও নারী ভোটার সংখ্যা ৭৭২ জন, মোবারকপাড়া ও শান্তিপাড়া রেল কলোনি পুরুষ ভোটার ৭৮৮ জন ও নারী ভোটার ৯০২ জন। কলেজপাড়া, পরাণপুর ও মোবারকপাড়া (রিফিউজি কলোনি ও কাস্টমস কলোনি) নিয়ে ৫ নম্বর ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে সর্বমোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬ জন। এরমধ্যে কলেজপাড়ায় পুরুষ ভোটার ৮৫ জন ও নারী ভোটার সংখ্যা ৮৮ জন, পরাণপুরে পুরুষ ভোটার সংখ্যা ৯৩৬ জন ও নারী ভোটার সংখ্যা ৯৪১ জন ও মোবারকপাড়া (রিফিউজি কলোনি ও কাস্টমস কলোনি) পুরুষ ভোটার সংখ্যা ৪৩৬ জন ও নারী ভোটার সংখ্যা ৫২০ জন।
কলেজপাড়া, কালিদাসপুর ও রামনগর গ্রাম নিয়ে ৬ নম্বর ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে সর্বমোট ভোটার সংখ্যা ৩ হাজার ২৩ জন। এরমধ্য কলেজপাড়ায় পুরুষ ভোটার সংখ্যা ২৯৭ জন ও নারী ভোটার সংখ্যা ২৯৭ জন, কালিদাসপুরে পুরুষ ভোটার সংখ্যা ৫৪৫ জন ও নারী ভোটার সংখ্যা ৫৬৯ জন এবং রামনগরে পুরুষ ভোটার সংখ্যা ৬১৫ জন ও নারী ভোটার সংখ্যা ৬৬৪ জন। ইসলাম বাজার, থানাপাড়া ও পুরাতন বাজার নিয়ে ৭ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডে সর্বমোট ভোটার সংখ্যা ২ হাজার ৪৬৫ জন। এরমধ্যে ইসলাম বাজারে পুরুষ ভোটার সংখ্যা ৫১৫ জন ও নারী ভোটার সংখ্যা ৫২০ জন, থানাপাড়ায় পুরুষ ভোটার সংখ্যা ৩১৩ জন ও নারী ভোটার সংখ্যা ৩৫৪ জন এবং পুরাতন বাজার এলাকায় পুরুষ ভোটার সংখ্যা ৩৭৬ জন ও নারী ভোটার সংখ্যা ৩৮৭ জন। জয়নগর ও শ্যামপুর নিয়ে ৮ নম্বর ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে সর্বমোট ভোটার সংখ্যা ৩ হাজার ৪৪৪ জন। এরমধ্যে জয়নগরে পুরুষ ভোটার সংখ্যা ৬৫৩ জন ও নারী ভোটার সংখ্যা ৬৩৯ জন এবং শ্যামপুরে পুরুষ ভোটার সংখ্যা ১ হাজার ৬৮ জন ও নারী ভোটার সংখ্যা ১ হাজার ৮৪ জন। আর সর্বশেষ ঈশ্বরচন্দ্রপুর একটি গ্রাম নিয়ে ৯ নম্বর ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে পুরুষ ভোটার সংখ্যা ১ হাজার ৪৬৮ জন ও নারী ভোটার সংখ্যা ১ হাজার ৪৬০ জন।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে দর্শনা পৌরসভার সাধারণ নির্বাচন-২০২১। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটারগণ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
