দামুড়হুদা হাউলি ইউপি নির্বাচনে আবারও নাটকিয়তা! : নির্বাচনের ২দিনের মাথায় ২য় বারের মত নির্বাচন স্থগিত

আপলোড তারিখঃ 2017-04-13 ইং
দামুড়হুদা হাউলি ইউপি নির্বাচনে আবারও নাটকিয়তা! : নির্বাচনের ২দিনের মাথায় ২য় বারের মত নির্বাচন স্থগিত ছবির ক্যাপশন:
আওয়াল হোসেন/এমআই মিরাজ: দামুড়হুদা উপজেলার হাউলি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ব্যাপক নাটকিয়তা! নির্বাচনের দুই দিন বাকি থাকতে আবারো ২য় বারের মত নির্বাচন বন্ধ। নির্বাচন বন্ধ হওয়ায় প্রর্থীরাসহ সাধারন ভোটাররা বর্তমান চেয়ারম্যান উপর ব্যাপক ক্ষুব্ধ হয়েছে উঠেছে। আগামী ১৬ এপ্রিল হাউলি ইউনিয়ন পরিষদের নির্বাচনের সকল প্রস্তুস্তি সম্পন্ন হওয়ার পর গতকাল বৃহস্পতিবার বিকালে নির্বাচন বন্ধ হওয়ায় খবর ছড়িয়ে পড়লে প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সাধারন ভোটারা ক্ষুব্ধ হয়ে উঠেন। এর আগে গতবছরের ২৮মে দামুড়হুদার অন্যান্য ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও, একইভাবে ২৫ মে দামুড়হুদার হাউলি ও পারকৃষ্ণপুর-মদনা ইউপি নির্বাচন বন্ধ হয়ে যায়। হাইকোর্টের স্থগিতাদেশ সুত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলা হাউলি ইউনিয়নের নির্বাচনি এলাকার লোকনাথপুর গ্রামের মৃত্যু আকরাম আলীর ছেলে আকবার আলী নির্বাচনি এলাকা বিভাজনে মহামান্য হাইকোর্টে আবেদন করেন। এরই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকালে উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন ২মাসের জন্য স্থগিত করেন মহামান্য আদালত। এই ভাবে নির্বাচনের শেষ মুহুর্তে নির্বাচন বন্ধ হওয়ায় প্রার্থীসহ এলাকার সাধারন ভোটারদের মাঝে বিভিন্ন রকম প্রশ্নের দানা বেধেছে। দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও রিটানিং অফিসার বিকাশ কুমার শাহা জানান, দামুড়হুদা উপজেলা হাউলি ইউনিয়নের নির্বাচনী এলাকার লোকনাথপুর গ্রামের মৃত্যু আকরাম আলীর ছেলে আকবার আলী নির্বাচনি এলাকা বিভাজন করার জন্য মহামান্য হাইকোর্টে রিট আবেদন করেন। এরই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিকালে উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন ২মাসের জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশন এই স্থগিতাদেশ দেন।এবং তিনি আরো জানান, নির্বাচনি সকল কার্যক্রম বন্ধ করেছেন। চেয়ারম্যান প্রার্থী আবু ছাইদ খোকন জানান, বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহা মিন্টু তার নিজের লোক দিয়ে হাইকোর্টে রির্টকরে নির্বাচনের সকল প্রস্তুতি শেষে নির্বাচন বন্ধ করে আমাদেরকে ক্ষতিগ্রস্থ করছে নির্বাচনের শেষ মুহুর্তে নির্বাচন বন্ধ হওযায় আমিসহ সকল প্রার্থী ক্ষতিগ্রস্থ হচ্ছি। আমরা বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টুর বিরুদ্ধে আন্দোলন করবো। এর আগে একই ভাবে নির্বাচন বন্ধ করা হয়। ইউপি সদস্য প্রর্থী মনিরুল ইসলাম মনি ডাক্তার বলেন, আমরা রাত দিন পরিশ্রম করে নির্বচনের প্রস্তুতি নেওয়ার পর দুই দুই বার একই ভাবে নির্বাচন বন্ধ হওয়ায় আমরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। আমরা ধূর্ত এই চেয়ারম্যান এর বিরুদ্ধে আন্দোলনে মাঠে নামবো। আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী সহিদুল ইসলাম বলেন,বাববার নির্বাচন বন্ধ হওয়ায় আমরা প্রার্থীরাসহ সাধারণ জনগন চরম দূর্ভোগে পড়ে গেছি। এছাড়াও বিএনপি চেয়ারম্যান প্রার্থী  মিন্টু শাহ বলেন, নির্বাচন বন্ধ হলে আমরা যারা প্রার্থী তারা ক্ষতিগ্রস্থ হচ্ছি। কিন্তুু সাধারণ জনগন যদি ইউনিয়ন ভাগাভাগি করে নির্বাচন করতে চাই তাহলে আমাদের আর কি করার আছে। উল্লেখ্য এর আগে গত বছরের ২৮মে দামুড়হুদা উপজেলার সকল ইউনিয়নে নির্বাচন হলেও জয়রামপুর গ্রামের ইউনুছ আলী মোল্লা ওরফে নুনু মোল্লার একই দাবীতে মহামান্য হাইকোটের রিট আবেদনের প্রেক্ষিতে হাউলি ইউনিয়ন নির্বাচন বন্ধ হয়ে যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)