আলমডাঙ্গায় জিকে ক্যানেলের গাছ কাটার সময় আটক ২

আপলোড তারিখঃ 2017-04-13 ইং
আলমডাঙ্গায় জিকে ক্যানেলের গাছ কাটার সময় আটক ২ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার যমুনার মাঠে জিকে ক্যানেলের গাছ কাটার সময় গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ  ২জনকে আটক করেছে । ডাউকি বিনোদপুর বাদেমাজু গ্রামের একটি সমিতি লোকজন থানায় অভিযেডাগ দিলে পুলিশ তাদের আটক করে।  এ ব্যাপারে মামলা হয়েছে। আলমডাঙ্গার সাত কপাট থেকে জামজামির যমুনার মাঠ পর্যন্ত জিকে ক্যানেলের দুপাড়ের কয়েক কিলোমিটার জমি আব্দুল মান্নান রতন লীজ গ্রহন করে। ক্যানেলের দুপাড়ে ডিবিবি যুব উন্নয়ন সমিতির সদস্যদের মাধ্যমে গাছ লাগানো হয়। এ সমিতির সদস্যরা এর ভোগদখল করে আসছিল। লীজের মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত থাকলেও গত দুদিন ধরে জামজামির যমুনার মাঠের অদূরে কয়েকজন জোর পূর্বক গাছ কেটে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করলে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থলে থেকে ডাউকি গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আমির ও একই গ্রামের মৃত পিজির উদ্দিনের ছেলে আলমগীরকে আটক করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, আব্দুল মান্নান রতনের নামে ওই সম্পত্তি ১৮ সাল পর্যন্ত লীজ রয়েছে। লীজকৃত জমির গাছ ডাউকি গ্রামের আব্দুল জব্বারের লোকজন দিয়ে কেটে নেবার চেষ্টা করলে সমিতি থানায় অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ এই দুজনকে আটক করেছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)