সংগঠনের মূলমন্ত্রের আলোকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান

আপলোড তারিখঃ 2021-01-05 ইং
সংগঠনের মূলমন্ত্রের আলোকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন সমীকরণ প্রতিবেদন: শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে ছাত্রলীগের নেতা-কর্মীকে সংগঠনের মূলমন্ত্রের আলোকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিক্ষা ছাড়া একটা জাতি এগোতে পারে না, সেই কথাটা মাথায় রেখে ছাত্রলীগকে চলতে হবে। ছাত্রলীগের মূলমন্ত্র ‘শিক্ষা, শান্তি ও প্রগতি’ উদ্ধৃত করে শেখ হাসিনা বলেন, শিক্ষা গ্রহণের মাধ্যমে শান্তির পথ ধরে প্রগতির পথে আমরা এগিয়ে চলবো। দেশকে এগিয়ে নিয়ে যাব, সেটাই আমাদের লক্ষ্য। আদর্শ নিয়ে না চললে কখনো বড় হতে পারবে না। দেশকে কিছু দিতে পারবে না। মানুষকে কিছু দিতে পারবে না। গতকাল সোমবার বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। শেখ হাসিনা বলেন, অধিকার আদায়ের জন্যে যে সংগঠন এদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে অবদান রেখে গেছে, যে সংগঠন এদেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও এগিয়ে যাওয়ায় সংগ্রামী ভূমিকা নিচ্ছে- সে সংগঠনের নামই বাংলাদেশ ছাত্রলীগ। এই ছাত্রলীগ এগিয়ে যাবে সেটাই আমার কামনা। এদিকে, বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে নানা কর্মসূচি পালিত হয়েছে। চুয়াডাঙ্গা: বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। এ উপলক্ষে গতকাল সোমবার দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের নেতৃত্বে সকাল সাড়ে সাতটায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। রাত সাতটায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কেক কাটা শেষে দোয়া মাহফিল, গরীব ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন, অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, উপ-প্রচার সম্পাদক শওকত আলী, সদস্য অ্যাড বেলাল হোসেন পিপি, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, আব্দুর রসিদ, রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসানুজ্জামান হান্নান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতান আঞ্জুমান আরা রত্না, চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর নাহার কাকুলী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাফিয়া, নবনির্বাচিত কাউন্সিলর উজ্জ্বল হোসেন, কামরুজ্জামান চাঁদ ও সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সহসভাপতি সাহাবুল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সফিউদ্দিন টিটু, সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ফিরোজ আলী জোয়ার্দ্দার, সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সাবেক অর্থবিষয়ক সম্পাদক রিমন, সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহমেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আশিক ইকবাল স্বপন, সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, বরকত, সোহেল, রিগান, আকাশ, রানা, টোকন, মন্টা, অভি, জান্নাত, মমিন, কলেজ ছাত্রলীগের মিঠুন, রিয়ন, সাধিন, সাকিব, সোহাগ, আলিফ নূর, রহিম, ইভন, রামীম, ফিরোজ, রাব্বি, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সহসভাপতি মিন্টু, সাংগঠনিক সম্পাদক তানজির, দপ্তর সম্পাদক আল-নোমান, সাকিব, শিশির, আরিফ সহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। অপর দিকে, বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন পালন করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও পুষ্পমাল্য অর্পণ করা হয় জেলা ছাত্রলীগের কেদারগঞ্জ নতুন বাজার কার্যালয়ে। পরে বিকেলে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান করা হয় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। ``বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, সদর থানা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য অধ্যক্ষ মাহাবুব ইসলাম সেলিম, আবু তাহের, আব্দুল হালিম ভুলন, ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াসিম, ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিলন শেখ, ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম উদ্দিন পিণ্টু, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম নিপ্পন, আশিকুর রহমান হিমু, নাহিদ, শেখ শাওন, রকিব, রাব্বি, আকিব জাভেদ, আরেফিন সজীব, শিবলু রহমান, শুভ, আরাফাত জয়, রাইসুল, অংকন, সাব্বির, লিখন, রাকিব, সুমন, সানজিদ, মারুফ, তৌফিক এলাহি, সোয়েব, আরিফুল, রাজন, সঙ্গী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: জানিফ। আলমডাঙ্গা: ``আলমডাঙ্গা উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন পালন করা হয়েছে। গতকাল সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বিকেলে র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন পালন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আবু মুসা, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহআলম মন্টু, বিশিষ্ঠ ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু। এসময় আরও উপস্থিত ছিলেন তরিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে নুরুল ইসলাম দিপু, হাসানুজ্জামান হান্নান, আব্দুল হান্নান, মাহমুদুল হাসান চঞ্চল, মোল্লা কামরুজ্জামান শামিম, নাহিদ হাসনাত সোহাগ। সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হকের উপস্থাপনায় সভায় আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সম্পাদক পারভেজ মিডেল, যুগ্ম সম্পাদক নাহিদ হাসান তমাল, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা ইছানুর কবীর, রকি, সাকিব, টিটন, সজিব, সিহাব, অটাল, অন্তর, লাকচু, শুভ প্রমুখ। মুন্সিগঞ্জ: ``জেহালা ইউনিয়ন ছাছলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন চৌধরীর উদ্যোগে মুন্সিগঞ্জে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন পালন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটায় যুবলীগের অফিস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি মুন্সিগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক আলোচনা সভা করে। ইউনিয়ন ছাছলীগ সভাপতি মো. সাদ্দাম হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মকলেছুর রহমান শিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবলীগ সদস্য সালাউদ্দিন সাইফুল হিরালাল হারুনুর রশিদ বকুল, আনারুল, আলমগীর, সবুজ, রিকু, কামাল, রানা, শুভ, রনি, হাসিবুল, জনি, আনন্দ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম চৌধরী, ছাত্রলীগের সদস্য স্বাধীন চৌধরী উৎস রহমান তুষার, উজ্জল, ইয়ামিন, রেজা, সঞ্জয় আজাদ প্রমুখ। আন্দুলবাড়ীয়া: ``আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় আন্দুলবাড়ীয়া বাজার সংলগ্ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠের প্রধান গেটে অবস্থিত মেসার্স তাসিন টেলিকমের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়ায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস এম নাসিম রেজা আনুষ্ঠানিকভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় শিশু কিশোর মঞ্চ আন্দুলবাড়ীয়া শাখার সভাপতি শেখ রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেতু, ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন, মহাসিন ইসলাম, বাবর আলী, শেখ আওয়াল উদ্দীন তালাশ, মিঠুন মাহমুদ, মোল্লা রুহান উদ্দিন আপন, ফিরোজ হোসেন প্রমুখ। অপরদিকে, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের একাংশের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় আন্দুলবাড়ীয়া রেলওয়ে স্টেশন- কলেজ রোডে অবস্থিত মেসার্স মির্জা ট্রেডার্সের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিপন হোসেন ও সাধারণ সম্পাদক মীর জ্যাকি আনুষ্ঠানিকভাবে কেক কাটেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন। বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সানোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি মোল্লা মনিরুজ্জামান মুক্ত,সাবেক সভাপতি শামসুজ্জোহা।এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগনেতা মুহাম্মদ নাসিম, মোল্লা রেজাউল করিম রেজা, জীবননগর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সহ-সভাপতি মিরাজ হোসেন জনি,ছাত্রলীগনেতা,রাসেল,মিঠুনখন্দকার চাঁদ সহ সকল সহযোগী সংগঠনের দলীয় নেতা-কর্মী বৃন্দ। মেহেরপুর: ``মেহেরপুরে আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে জেলা ছাত্রলীগ। গতকাল সোমবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র‌্যালি বের হয় ল্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র বাসভবনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের সভাপতিত্বে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহম্মেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আবিদ হোসেন আসিব, জেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল মাহমুদ, শাহাজান আলী, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকারনাইন বাইজিদ। এসময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল হোসেন লাভলু, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক প্রমুখ। এর আগে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার উদ্যোগে দুপুরের দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দদের নিয়ে ১০ জন রোগীকে স্বেচ্ছায় রক্ত দান করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ। এদিকে, বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় মেহেরপুর কমিউনিটি সেন্টারে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ছাত্রলীগ মেহেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান হিলোন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব হাসান ডালিম, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল বাসেদ অভিক, আবু মোর্শেদ সুমন সরকার, মোহাম্মদ সান, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল খান প্রমুখ। ঝিনাইদহ: ``ঝিনাইদহে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু শিশু শিক্ষালয়ের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ স্কুলের উদ্বোধন করে জেলা ছাত্রলীগ। ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে অরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল রানা সিটি, কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক রিপন, পৌর ছাত্রলীগের সভাপতি খায়রুল ইসলাম টিটন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন। স্কুলের উদ্বোধন শেষে শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা আগত শিক্ষার্থীদের পাঠদান করান। এখন থেকে প্রতিনিধি সকাল ও বিকালে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করানো হবে বলে জানিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। হলিধানি: ``ঝিনাইদহ সদর উপজেলার হলিধানিতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সদর উপজেলার হলিধানী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন পালন করা হয়। হলিধানী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব এবং যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলামের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী মোল্লা, হলিধানী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান লাল্টু, যুবলীগের যুগ্ম আহবায়ক পারভেজ, ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার, ছাত্রলীগের সহ-সভাপতি এস এম সম্রাট প্রমুখ। কালীগঞ্জ: ``বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে গতকাল সোমবার প্রথম প্রহরে মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্সে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রজ্জ্বলন করেন নেতৃবৃন্দ। সকাল ৬টা ১৫ মিনিটে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দুপুরে অসহায় ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ ও বেলা তিনটায় স্বাস্থ্যবিধি মেনে উপজেলার ১১টি ইউনিয়ন ও কলেজ ছাত্রলীগের আয়োজনে একযোগে আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটার অনুষ্ঠান করা হয়েছে। ১০৪ জন গাছীসহ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সন্ধ্যায় কালীগঞ্জ পৌর ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান, উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে উপস্থিত নেতা-কর্মীদেরকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা বই উপহার ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি প্রদান এবং আতশবাজি শো অনুষ্ঠিত হয়। রাত ৮টায় উপজেলা ছাত্রলীগের অস্থায়ী (ভূষন রোডস্থ দলীয়) কার্যালয়ের সামনে বড় পর্দায় বঙ্গবন্ধুর পারিবারিক জীবন নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্র (হাসিনা এ ডটার’স টেল) প্রদর্শন করা হয়। এছাড়াও ৫ তারিখে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আয়োজনে পদ্মা বহুমুখি সেতু প্রাঙ্গনে একটি কেক কেটে অনুষ্ঠান পালন করবে বলে জানান নেতৃবৃন্দ। এ সময় কালীগঞ্জ পৌর ছাত্রলীগের আহ্বায়ক আশিকুর রহমান সোহাগের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন, আনিচুর রহমান মিঠু মালিতা, উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান নাজিম, সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল, রিয়াজ মোল্যাসহ নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)