আজ আদালতে যাবেন খালেদা

আপলোড তারিখঃ 2017-04-12 ইং
আজ আদালতে যাবেন খালেদা ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (১২ এপ্রিল) বিকালে খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, আজ দুটি মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানি হওয়ার কথা রয়েছে। তাই সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যেই তিনি (খালেদা জিয়া) আদালতে উপস্থিত হবেন।’ ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ভবনের বিশেষ এজলাসে এ দুই মামলার বিচারকাজ চলছে। তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে মামলা দুটির শুনানি হবে। এর মধ্যে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য রয়েছে এবং তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেওয়ার দিন ধার্য রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)