বেগম খালেদা জিয়াকে মুক্ত ও গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ

আপলোড তারিখঃ 2021-01-02 ইং
বেগম খালেদা জিয়াকে মুক্ত ও গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ ছবির ক্যাপশন:
বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন সমীকরণ প্রতিবেদন: বৃহত্তর রাজনৈতিক ঐক্যে গণঅভ্যুত্থানেই সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের এক অনুষ্ঠানে নতুন বছরে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। মির্জা ফখরুল বলেন, ‘আমরা আপনাদেরকে বারবারই বলেছি যে জনগণের বৃহত্তর ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্য দিয়ে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদী স্বৈরাচারকে পরাজিত করতে হবে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা ইনশাল্লাহ এটাতে সফল হবো বলে বিশ্বাস করি এই ২০২১ সালে। আজকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা শপথ নিয়েছি- আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ।’ এদিকে, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বর্ণাঢ্য র‌্যালি, কেকে কাটা ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, কেকে কাটা ও ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার নেতৃত্বে চুয়াডাঙ্গা শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা হয়। পরে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহণ করেন জেলা ও ইউনিটের ছাত্রদলের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় ছাত্রদলের নির্বাচিত সভাপতি মো. ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে ও নির্বাচিত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন শ্যামলের পরিচালনায় ভার্চুয়াল আলোচনা সভার প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান ছাত্রদলকে গর্বিত সংগঠন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ছাত্রদল হচ্ছে বাংলাদেশের ভবিষ্যত আশা আকাক্সক্ষার প্রতীক। তিনি খুন-গুম নির্যাতনের শিকার হওয়া ছাত্রনেতাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। ছাত্রদলের দায়িত্বশীল কার্যক্রম চলমান থাকায় সকল স্তরের নেতৃত্বকে তিনি ধন্যবাদ দেন। ভার্চুয়াল আলোচনা সভার পূর্বে জেলা ছাত্রদলের ব্যানারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ। জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি নাঈম হাসান, সহসভাপতি এইচ এম মোস্তফা, সহসভাপতি শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সম্পাদক সাইমুম আহমেদ ইকবাল, যুগ্ম সম্পাদক আব্দুল হাদিদ জিতু, যুগ্ম সম্পাদক আহাদ আলী রাজা, যুগ্ম সম্পাদক সাইমুজ্জামান মিশা, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আমির সোহেল, সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আরাফাত, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্যসচিব আল ইমরান রাসেল, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকু, সদস্যসচিব মাহমুদুল হক তন্ময়, আলমডাঙ্গা কলেজের সদস্যসচিব জাহাঙ্গীর আলম লিমন, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক রমজান আলী, সহসাধারণ সম্পাদক শাহাজান আলী সান, সহসাংগঠনিক সম্পাদক খন্দকার ইভেন, সহসাংগঠনিক সম্পাদক স্বাধীন শেখ, সাংস্কৃতিক সম্পাদক ইমরান আহমেদ, আইন সম্পাদক কায়সার আহমেদ জীবন, গণশিক্ষা সম্পাদক জাফর আহমেদ, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ সিদ্দিকী সোহেল, আমিনুল ইসলাম সৌরভ, মাহফুজ আহমেদ, সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, আরিফুল ইসলাম, ইয়াসির আরাফাত, আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক বকুল হোসেন, রকিবুল ইসলাম টগর, রতন আলী, আলমডাঙ্গা পৌর ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান রকি, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান রাজু, সাকিব আল হাসান লিমন, জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক কাওছার আহমেদ ও সহ ধর্ম সম্পাদক জুনায়েদ সর্দারি লিখন। আলোচনা সভার প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী সৃষ্টি। সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায় ও দেশ মাতৃকার ক্রান্তিকালে ছাত্রদল সর্বদায় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তিনি বক্তব্যে ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ আয়োজিত ভার্চুয়াল আলোচনায় দেশনায়ক তারেক রহমানের গুরুর্ত্বপূর্ণ বক্তব্য শোনার আহবান জানান। এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল। গতকাল শুক্রবার সকাল নয়টায় চুয়াডাঙ্গা আদর্শ স্কুলমাঠ প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলা ১১টায় একটি আনন্দ র‌্যালি শহরের প্রধান প্রধান সড়কে প্রদিক্ষণ করতে গেলে পুলিশি বাধার মুখে পুনরায় আদর্শ স্কুলমাঠে সমাবেশে মিলিত হয়। সমাবেশ শেষে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। কেক কাটা শেষে বেলা ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন। আলোচনার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।``অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খাঁন, সহসভাপতি আশিকুল হক শিপুল, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, যুগ্ম সম্পাদক সাজিদ হাসান মালিক সজিব, আরিফ আহম্মেদ শিপ্লব, সহসভাপতি মাছুদ রানা মুক্ত, শেখ সাহাবাজ সুজন, রনি জোয়ার্দার, হুমায়ন কবির আকাশ, শাহাবুদ্দীন আহম্মেদ, মীর শুভ জামান, মোস্তফা কামাল, আশিকুর রহমান আশিক, আবাবিল হোসেন সাদ্দাম, রোকন জোয়ার্দ্দার, রাজন মিয়া, সাদ্দাম হোসেন, শাকিল হোসেন টুটু, কায়েস আহম্মেদ, আরিফুল ইসলাম নাটুদা, নাজমুস সাকিব, জুবায়ের বিশ্বাস মিথুন, ইকরামুল হক, এসএম ইকবাল হাসান চাদ, শমসের আলী, জুড়ন ইসলাম, রাসেল হাসান, প্রচার সম্পাদক বায়োজিদ হোসেন, দপ্তর সম্পাদক রুহুল আমিন ডালিম, সমাজ সেবা সম্পাদক পাপন রহমানসহ সমাজ সেবা সম্পাদক আব্দুল লতিফ, মামুন হোসেন, ছাত্রী বিষয়ক সম্পাদক হাসনা জাহান, পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম, সহ বৃত্তি ও ছাত্র কল্যাণ সম্পাদক মো. রকিব হোসেন, নিশান সিদ্দিক, যোগাযোগ সম্পাদক সৌরভ আরেফিন শাওন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শুকুর আলী, ১নং সদস্য খালিদ হোসেন, তৌফিকুজামান শ্রাবন, মাছুদ রানা শুভ, তরিকুল ইসলাম, আবু সাইদ বিশ্বাস, সোহানুর রহমান জোয়ার্দ্দার সজিব, চুয়াডাঙ্গা পৌর ১নং যুগ্ম আহবায়ক ওয়ালিদ হাসান, সুমন আলী, সদস্য রনি আহম্মেদ, সদর উপজেলা হাসানুজামান হাসান, রিয়াদ হোসেন, আরিফুল ইসলাম, সরকারী কলেজ ছাত্রদলের ১নং যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, সাইফ মালিক রমি, ফয়সাল হোসেন বিদ্যৎ, সোহাগ আলী, জীবননগর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জিল্লুর রহমান, সদস্যসচিব মকছেদুর রহমান রিমন, গোলাম রব্বানী, রাজু আহম্মেদ পিন্টু, জীবননগর পৌর সদস্যসচিব আব্দুল্লাহ আল মাসুদ, রফিকুল ইসলাম, কামরুজ্জামান সিদ্দিক জয়, সজিব উদ্দিন, দর্শনা পৌর ছাত্রদলের মো. রানা, জাকারিয়া দেওয়ান তুহিন, হাসিবুল হাসান শান্ত, দর্শনা থানা ১নং যুগ্ম আহবায়ক নাফিউল ইবনে লিমন, বরকত, ফয়সাল, বাবু, আক্তার, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এমডিকে সুলতান, যুগ্ম আহবায়ক ইনজামামুল হক, মকলেচুর রহমান মুকুল, আবু জাফর তন্ময়, মোহাম্মদ উল্লাহ ফিরোজ, আলমাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাইদুর রহমান রাসেল, মাহাবুব হাসান মাবুদ, আলমডাঙ্গা পৌর রাশেদ, জাহিদ, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আশিকুর রহমান আশিসহ নেতৃবৃন্দ। মেহেরপুর: ``মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন বলেছেন, ‘২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আমরা যারা দেশপ্রেমী, জাতীয়তাবাদী শক্তির রাজনীতি করি, এই ১২ বছর ছিল তাদের রক্তক্ষরণের দিন, কারাগারে জীবন কাটানোর দিন। আমাদের হাজার হাজার নেতাকে খুন হতে হয়েছে, গুম হয়েছে হাজারো নেতা। ২০২১ সালে আমরা ঘোষণা দিতে চাই ১২ বছরে যা হয়েছে, ২১ সালে সেইভাবে চলতে দেব না, এই নতুন বছরে আমরা গণতন্ত্রকে মুক্ত করতে চাই।’ তিনি বলেন, ‘কোনো নেশাগ্রস্ত ছেলে ছাত্রদল করতে পারবে না, বড় হয়ে যারা বাবা-মাকে ভাত দেবে না, এমন ছেলে ছাত্রদল করতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘বাজারে সকল জিনিসের দাম ক্রমান্বয়ে বাড়ছে। আমি বলতে চাই শুধু ভোটের জন্য নয়, ভাতের জন্যেও সংগ্রাম করতে হবে। ভোট এবং ভাতের সংগ্রাম ছাড়া আমাদের বাঁচানের পথ নেই।’ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন এসব কথা বলেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর জেলা আইনজীবী ভবন মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মুজিবনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আকিব জাভেদ সেনজিরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান হাবু, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপি সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মারুফ আহমেদ বিজন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিণ্টু, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তৌফিক এলাহী, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শেখ রাব্বি, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোল্লা মোহাম্মদ নাজমুল হোসেন, জেলা ছাত্রদলের সহসভাপতি আলমগীর হোসেন, তৌফিক এলাহী সাকিল, সহসাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম রাজন, মুজিবনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানবিন আহমেদ সোহেল, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক বক্তিয়ার খালিদ বুলবুল প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)