বাংলার ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের অনুষ্ঠানের বিকল্প নেই

আপলোড তারিখঃ 2021-01-01 ইং
বাংলার ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের অনুষ্ঠানের বিকল্প নেই ছবির ক্যাপশন:
আকন্দবাড়ীয়ায় তিন দিনব্যাপী গ্রামীণ লোকজ অনুষ্ঠানের উদ্বোধনকালে এমপি টগর দর্শনা অফিস: দর্শনা আকন্দবাড়ীয়ায় মুজিব জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে তিন দিনব্যাপী গ্রামীণ লোকজ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দর্শনা ‘আকন্দবাড়ীয়া বাউল পরিষদের’ আয়োজনে সংগঠন চত্বরেই তিন দিনব্যাপী গ্রামীণ লোকজ অনুষ্ঠান উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসানের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। উদ্বোধন শেষে মাইটিভির স্টাফ রিপোর্টার এস কে লিটনের সভাপতিত্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, জেলার একমাত্র বাউল পরিষদ দর্শনা আকন্দবাড়ীয়ায় অবস্থিত। এরা শুধু বাউল, লালন, ভাব বিচ্ছেদ গানই করে না, সংগঠনটি গ্রাম বাংলার সংস্কৃতিকে প্রচার ও প্রসার করতে বিভিন্ন সময় ঐতিহ্যবাহী লাঠি খেলা, ঝাপান খেলা, জারি-সারি গান, লোক সংগীত, লোকজ পালাসহ মন্চস্ত করে গ্রামের মানুষদের সাংস্কৃতিক মনোভাব পূরণ করে। তা ছাড়া প্রত্যন্ত আকন্দবাড়ীয়া জেলার মধ্যে মাদকের কেন্দ্র হিসেবে পরিচিত। যুব সমাজকে মাদকমুক্ত গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এ ধরনের অনুষ্ঠানের বিকল্প নেই। তাই ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি বেশি বেশি প্রচার ও প্রসার ঘটিয়ে বাঙালি জাতির অহংকার মাটির গান, মাটির টান শেখর পর্যন্ত পৌছে দিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এ এস জাকারিয়া আলম ও দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান কাজল। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক হানিফ মন্ডল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)