পুলিশ সদস্যদের ব্যক্তি ও দলের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে

আপলোড তারিখঃ 2020-12-28 ইং
পুলিশ সদস্যদের ব্যক্তি ও দলের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে অফিসার-ফোর্সদের সঙ্গে ব্রিফিংকালে এসপি জাহিদ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার-ফোর্সদের উদ্দেশে ব্রিফিং প্রদান করেছেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গার পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংকালে চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ভোট গ্রহণ শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ডিউটিতে নিয়োজিত সকলকে দায়িত্ব পালন করতে হবে। সকলকে ব্যক্তি ও দলের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করতে হবে। ভোট গ্রহণ সুষ্ঠু করতে যা যা করণীয়, তাই করতে হবে। তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে জেলা পুলিশ ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। কারও গাফলতির কারণে অবাধ ভোট গ্রহণ বিঘ্নিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিশেষে পুলিশ সুপার সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে ভোটের সঙ্গে সংশ্লি¬ষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারসহ সকলের সহযোগিতা কামনা করেন। নির্বাচনে বিশৃঙ্খলাকারী যেই হোক না কেন, তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রদান করেন এসপি জাহিদ। ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান কাজল, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)