ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় করোনায় নতুন ফলাফল নেই, সুস্থ ২, দেশে ২৪ ঘণ্টায় আরও
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৪২৮ জনে। এসময় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ৮৩৪ জন। এর মধ্য দিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৮ হাজার ৯৯ জন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৯ হাজার ৯১২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮৩৪ জনের করোনা পজিটিভ হয়। গত ২৪ ঘণ্টায় মৃত ৩০ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছেন। এদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন। এছাড়া খুলনা, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এক জন করে তিন জন রয়েছেন। এদের সবাই হাসপাতালে মারা গেছেন ৩০ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৯ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১০৫ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯৫ হাজার ৭৩৮ জন। ৮৩ হাজার ৮৮৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ৮৫৪ জন। চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় করোনার কোন ফলাফল নেই। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩৬ জন। গতকাল শনিবার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল আলমডাঙ্গা উপজেলা থেকে নতুন দুজন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩০ জন।
জানা যায়, গত শুক্রবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার কোন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাইনি। গতকাল করোনা পরীক্ষার জন্য জেলা স্বাস্থ্যবিভাগ সদর উপজেলা থেকে ১৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ৩০০টি, প্রাপ্ত ফলাফল ৭ হাজার ১১০টি, পজিটিভ ১ হাজার ৬৩৬টি, নেগেটিভ ৫ হাজার ৬৯০টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন ৩৩ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৪ জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪৩ জন। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
