ঐতিহাসিক মুজিবনগর দিবসের জোর প্রস্তুতি : পরিদর্শনে জনপ্রতিনিধিসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা

আপলোড তারিখঃ 2017-04-11 ইং
ঐতিহাসিক মুজিবনগর দিবসের জোর প্রস্তুতি : পরিদর্শনে জনপ্রতিনিধিসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: আগামী ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস সুন্দর ও সফলভাবে সুসম্পন্ন করার লক্ষ্যে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স, স্মৃতিসৌধ ও শেখ হাসিনা মঞ্চসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনসহ প্রশাসনিক কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার দুপুরে মুজিবনগরের অনুষ্ঠানস্থল গুলো ঘুরে দেখেন তিনি। এসময় মেহেরপুর-০২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দীন, মুজিবনগর থানা ইনচার্জ কাজী কামাল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনসহ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবসের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের এমপি। সভাপতিত্ব করবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এছাড়া ডজন খানেক মন্ত্রী, এমপি ওই জনসমাবেশে উপস্থিত থাকবেন। জেলা প্রশাসক পরিমল সিংহ বলেন, ইতিমধ্যে দিবসটি পালন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শেষ পর্যায়ের কাজ চলছে। পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, দিবসটিকে ঘিরে কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া পুরো অনুষ্ঠানস্থল সিসি ক্যামেরাবেষ্টিত থাকবে এবং জনসাধারণকে কোন প্রকার ব্যাগ, পানির বোতল নিয়ে প্রবেশ করতে নিরুৎসাহি করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)