ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামুন

আপলোড তারিখঃ 2020-12-26 ইং
ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামুন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ সমীকরণ প্রতিবেদন: আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম মনিকে বিজয়ী করার লক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শরীফ বলেন, ‘চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। বিএনপির নেতা-কর্মীদের সেই অনুযায়ী কাজ করতে হবে। বিএনপি পুনরায় ক্ষমতায় আসবে। তৃণমূল থেকে শুরু করে উচ্চ নেতৃত্বে স্থানীয় সব নেতা-কর্মীকে সমানভাবে মাঠে কাজ চালিয়ে যেতে হবে।’ তিনি আরও বলেন, বিএনপি করবেন, অথচ মাঠে কাজ করবেন না, ধানের শীষের প্রচার করবেন না, তা হবে না। এখনও সময় আছে, আপনারা সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নামুন।’ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পৌরসভা নির্বাচনে ধানের শীষের প্রার্থী সিরাজুল ইসলাম মনি। এছাড়াও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল জাহিদ, আক্তারুজ্জামান আক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হামিদুল হক টুটুল, সহসভাপতি হাফিজুর রহমান মুক্ত, সহসভাপতি ইলিয়াস হোসেন, যুগ্ম সম্পাদক হামিদ উদ্দীন বাবু, আরিফুর ইসলাম রিবন, এসএম হাসান প্রমুখ। জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এমএ তালহার সঞ্চালনায় কর্মী সমাবেশ আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলেল সহসাধারণ সম্পাদক জুয়েল রানা, আলী আশরাফ রনি, সহসাংগঠনিক সম্পাদক তোহফাতুর রাব্বি রিংকু, মুকুল হোসেন, সানোয়ার হোসেন, মহসিন আলি, রুবেল হাসান, রাজিব হোসেন শাহ জামাল, আবুল কালাম আজাদ, একরামুল হক, জাকির হোসেন, হিমেল, শান্ত, সজিব, আবু হেনা, রাজু, সামাদ. বিদ্যুৎ, আবু সালেহ, এরশাদসহ নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)