ধানের শীষকে বিজয়ী করতে ছাত্রদলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে

আপলোড তারিখঃ 2020-12-22 ইং
ধানের শীষকে বিজয়ী করতে ছাত্রদলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ছবির ক্যাপশন:
বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের কর্মী সমাবেশে বিএনপি নেতা শরীফ সমীকরণ প্রতিবেদক: আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত প্রার্থী মো. সিরাজুল ইসলাম মনির ধানের শীষ প্রতীকের পক্ষে কর্মী সমাবেশ করেছে চুয়াডাঙ্গা পৌর ছাত্রদল। গতকাল সোমবার সন্ধ্যায় ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক কৌশিক আহমেদ রানার সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শরীফুজ্জামান শরীফ। কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, তারুণ্য নির্ভর গৌরবোজ্জ্বল সংগঠন হলো জাতীয়তাবাদী ছাত্রদল। দলের দুঃসময়ে ছাত্রদল লড়াই-সংগ্রামের মধ্যদিয়ে অকুতোভয় সংগঠণে পরিণত হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ছাত্রদলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. সিরাজুল ইসলাম মনি বলেন, ‘আমার প্রথম সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদল কখনো দলের সঙ্গে বেঈমানি করতে পারে না।’ সমাবেশে প্রধান বক্তা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা বলেন, ‘দলীয় সিদ্ধান্তের বিষয়ে ছাত্রদল সবসময় আনুগত্যশীল। ধানের শীষ হলো আমাদের আদর্শের প্রতীক, তাই দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ছাত্রদলকে প্রয়োজনীয় ভূমিকা রাখবে।’ চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিপ্লব, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান, সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব সাইমুম আরাফাত, সদর উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আমির সোহেল, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাহেদ সিদ্দিকী সোহেল, মোস্তাফিজুর রহমান কনক, জেলা ছাত্রদলের অন্যতম নেতা এইচএম মোস্তফা, সাইমুজ্জামান মিশা, সাইমুম আহমেদ ইকবাল, মাছুদ রানা, শরিফুল ইসলাম ছোটন, আব্দুল হাদিদ জিতু, সাহাবুদ্দীন আহমেদ, আহাদ আলী রাজা, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সৌরভ, মাহফুজ আহমেদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, আরিফুল ইসলাম, ছাত্রনেতা সাইমুম আহমেদ শান্ত, খন্দকার ইভেন, স্বাধীন শেখ, শাহাজান আলী সান, শোয়েব তিতাস প্রমুখ। কর্মী সমাবেশে পৌরসভার ৯ ওয়ার্ড থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)