চুয়াডাঙ্গায় এইচএসসি সমমানের ৫ম দিনের পরীক্ষা অনুষ্ঠিত:তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতেও অনুপস্থিত- ১০২ : বহিস্কার-১

আপলোড তারিখঃ 2017-04-11 ইং
চুয়াডাঙ্গায় এইচএসসি সমমানের ৫ম দিনের পরীক্ষা অনুষ্ঠিত:তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতেও অনুপস্থিত- ১০২ : বহিস্কার-১ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় এইচএসসি ও সমমানের ৫ম দিনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।  গতকাল সোমবার সকাল ১০টা হতে পরীক্ষা আরম্ভ হয়ে দুপুর ১টায় শেষ হয়। এইচএসসি (সাধারণ), ভোকেশনাল, বিএম ও আলিম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬ হাজার ৪৮২জন। এদিনের পরীক্ষায় অনুপস্থিতির সংখ্যা ১০২ জন। এদিকে অসাদুপায় অবলম্বনের দায়ে এদিনেও এক আলিম পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। সরেজমিনে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষায় গতকাল চুয়াডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে ৪২০জন পরীক্ষার্থী-অনুপস্থিত ৭জন, দর্শনা সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৬০৯ অনুপস্থিত ৭জন, আলমডাঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৪০৭ অনুপস্থিত ৬জন, জীবননগর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৩৪৮ অনুপস্থিত ৭জন, চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৪৮৪ অনুপস্থিত ১৪জন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৪৮১ অনুপস্থিত ১০, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৬৩৮ অনুপস্থিত ১৪জন, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ১৮৫ অনুপস্থিত ৩জন, জীবননগর আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৩৪৯ অনুপস্থিত ৪জন, এমএস জোহা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৫৩৮ অনুপস্থিত ১২জন ও বদরগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ৪৮৯ অনুপস্থিত ২জন। এদিকে, এইচএসসি ভোকেশনাল শাখার পরীক্ষায় চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ১১২ অনুপস্থিত ১জন, মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ১৮১ অনুপস্থিত ১জন, এমএস জোহা ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী ২০২ অনুপস্থিত ৫জন, জীবননগর আদর্শ মহিলা কলেজ পরীক্ষার্থী ৯২ অনুপস্থিত ১জন, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্র ও আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ কেন্দ্রে কোনো অনুপস্থিতি নেই। অন্যদিকে, আলিম পরীক্ষায় চুয়াডাঙ্গা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ১৭০ অনুপস্থিত ২জন ও আলমডাঙ্গা আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ৭৯ অনুপস্থিত ৬জন। জীবননগর উপজেলা আলিম মাদ্রাসা কেন্দ্রে কোন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল না। এদিকে, অসাদুপায় অবলম্বনের দায়ে আলমডাঙ্গা আলিম মাদ্রাসা কেন্দ্রে এক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)