চুয়াডাঙ্গার ঘোড়ামারা ব্রীজের অদূরে যানবাহনে গণডাকাতির মামলা:তেঘরী গ্রামের ৯ ডাকাত জেলহাজতে

আপলোড তারিখঃ 2017-04-10 ইং
চুয়াডাঙ্গার ঘোড়ামারা ব্রীজের অদূরে যানবাহনে গণডাকাতির মামলা:তেঘরী গ্রামের ৯ ডাকাত জেলহাজতে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ঘোড়ামারা ব্রীজের অদূরে সড়কে গাছ ফেলে যানবাহনে গণডাকাতির মামলায় ৯ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালতের বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ নিয়ে ওই মামলায় মোট ১৭ জনকে গ্রেফতার করা হলো। তারা সদর উপজেলার তেঘরী গ্রামে একটি বাড়িতে ডাকাতি ও তেঘরী-কলাগাছী গ্রামের মাঝামাঝি একটি পুকুরের নৈশপ্রহরীকে পিটিয়ে জখম করার ঘটনার সাথে জড়িত ছিলো। গত শনিবার রাতভর পুলিশের ঝটিকা অভিযানে তাদের গ্রেফতার করে গতকাল সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়।    পুলিশ জানায়, বোমা বিস্ফোরণ, ডাকাতিসহ বহু অপকর্মের হোতা তিতুদহের তেঘরী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মনোয়ার হোসেন (৩২), তেঘরী গ্রামের মেজো খোকার ছেলে জাহাঙ্গীর (৩০), মজিদের ছেলে আশা (৩৫), মৃত আবুলের ছেলে নুরু মোল্লা (৫৫), বিত্তিরদাড়ি গ্রামের নাজু ম-লের ছেলে ছাত্তার (৩৫), তিতুদহ গ্রামের আজিজুল হকের ছেলে জামাল হোসেন (৪৫), একই ইউনিয়নের গোবরগাড়া গ্রামের আব্দুল রবের ছেলে মোস্তফা (২৮), রশিদের ছেলে আলম (৩১) এবং কলাগাছি গ্রামের রজবের ছেলে দুলুকে (৩০) গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা একাধিক ডাকাতির ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। চুয়াডাঙ্গা সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) আমির আব্বাস জানান, এলাকায় যে কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে তারমধ্যে সব কয়টির সাথেই এই চক্রটি জড়িত বলে তথ্য পাওয়া গেছে। ঘোড়ামারা ব্রীজের নিকট গণডাকাতির মামলায় ৯ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)