ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে আব্দুল আলীম (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে সদর উপজেলার পোড়াহাট গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। পেশায় ইলেকট্রনিক্স মিস্ত্রী আব্দুল আলীম হরিণাকুন্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের মৃত মুনশাদ আলীর ছেলে। গত কয়েক বছর যাবত পোড়াহাটি গ্রামের একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন আব্দুল আলীম।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ‘পোড়াহাটি গ্রামের মাঠে আব্দুল আলিম নামের এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। তাঁকে হত্যা করা হতে পারে বলে পরিবারের অভিযোগ থাকলেও এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
