চুয়াডাঙ্গার ভালাইপুরে দিনের বেলায়ও অবৈধযানের যানজট : দুর্ঘটনায় একজন আহত: ব্রীজ স্কেল মালিক ও আলমসাধু চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপলোড তারিখঃ 2017-04-10 ইং
চুয়াডাঙ্গার ভালাইপুরে দিনের বেলায়ও অবৈধযানের যানজট : দুর্ঘটনায় একজন আহত: ব্রীজ স্কেল মালিক ও আলমসাধু চালকের বিরুদ্ধে থানায় অভিযোগ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় অবৈধযান আলমসাধুর ধাক্কায় জখম হয়েছেন স্থানীয় এক পত্রিকার সাংবাদিক আশরাফুজ্জামান রনি। গতকাল সোমবার দুপুরে ভালাইপুর মোড়ের অদূরে সাব্বির ডিজিটাল ব্রীজ স্কেলের সামনে এঘটনা ঘটে। এ বিষয়ে সাব্বির ডিজিটাল ব্রীজ স্কেল এর মালিক ও আলমসাধু চালকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন আশরাফুজ্জামান রনি। রনি জানান, গতকাল দুপুরে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে আলমডাঙ্গার হাপানিয়া গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে ভালাইপুর মোড়ের অদূরে সাব্বির ডিজিটাল ব্রীজ স্কেলের কাছে পৌছালে ভূট্টাবোঝায় আলমসাধু তাকে ধাক্কা দেয়। এতে জখম হন তিনি। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। তিনি অভিযোগ করে আরও বলেন, চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কটি একটি ব্যস্ততম সড়ক। সড়কের ভালাইপুর মোড়ে হয়ে বেশকয়েকটি ঢাকাগামী বাস যাতায়াত করে, আর সেই সড়কের দু পাশেই অবৈধযান আলমসাধু, নসিমন, করিমনে জটলা বেঁধে থাকে। রাত ৮টার পর থেকে সড়ক-মহসড়কে পণ্যবাহী আলমসাধু, নসিমন, করিমন চলাচলের সময় বেঁধে দেয়া হলেও, এই নিয়ম অমান্য করে তারা সারাদিন রাস্তায় যানজট তৈরি করে দাঁড়িয়ে থাকছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ জানিয়েছে, তদন্তের পর অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)