মোমিন মালিতা কেবল ছাত্রদলের নয়, গোটা ছাত্র রাজনীতির আইকন

আপলোড তারিখঃ 2020-12-19 ইং
মোমিন মালিতা কেবল ছাত্রদলের নয়, গোটা ছাত্র রাজনীতির আইকন ছবির ক্যাপশন:
কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সম্পাদকের নামে মিথ্যাচার ও কটূক্তির প্রতিবাদে ১৩ ইউনিট কমিটির বিক্ষোভ সমাবেশে বক্তারা সমীকরণ প্রতিবেদক: কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতার বিরুদ্ধে মিথ্যাচার ও কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের অধীনস্ত ১৩টি সাংগঠনিক ইউনিট কমিটি। গতকাল শুক্রবার পৃথক স্থানে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ করা ১৩টি ইউনিট কমিটি হলো- চুয়াডাঙ্গা পৌর, সদর উপজেলা, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, আলমডাঙ্গা উপজেলা, পৌর, আলমডাঙ্গা কলেজ, দামুড়হুদা উপজেলা, দর্শনা থানা, দর্শনা পৌর, দর্শনা কলেজ, জীবননগর উপজেলা, পৌর ও জীবননগর কলেজ শাখা। বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ আমাদের অভিভাবক, তাঁদের বিরুদ্ধে কোনো ধরনের কটূক্তি সহ্য করা হবে না। খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ছাত্রদলকে একটি শক্তিশালী ভিত্তি দিতে। চুয়াডাঙ্গাতে তাঁদের সহযোগিতায় যে কমিটি দেওয়া হয়েছে, তা সঠিক, সুন্দর ও সময়াপযোগী বলে আমরা মনে করি।’ নেতৃবৃন্দ বলেন, ‘চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা হলেন ছাত্রদলের অলঙ্কার। মোমিন মালিতা কেবল ছাত্রদলের নয়, গোটা ছাত্র রাজনীতির আইকন। রাজনৈতিক ও সামাজিকভাবে ক্লিন ইমেজের অধিকারী হিসেবেই সর্বমহলে সুপরিচিত। ইতিবাচক রাজনীতির অন্যতম বাহক হিসেবেই কাজ করে যাচ্ছেন মেধাবী ছাত্রনেতা মোমিন মালিতা। জনপ্রিয়তাই ঈর্ষান্বিত হয়ে যারা মিথ্যাচার ও নানাভাবে কটূক্তি করছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাজান খানের উদ্দেশ্যে সমাবেশে বক্তারা বলেন, ‘শাহাজান তার কর্মফল ভোগ করছে। তার পদ বাণিজ্যের বিষয়টি রাজনৈতিক মহলে বহুল সমালোচিত বিষয়। তার পদচ্যুতির জন্য সে নিজেই দায়ী। দলের সিদ্ধান্তে সংগঠন চলবে, দল যখন যে সিদ্ধান্ত দিবে, সেই মতেই আমরা চলব। জেলা ছাত্রদলের কেউ কেউ অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে। যারা বা যাদের প্ররোচণায় বিভিন্ন মহলে, ফেসবুকে ফেক আইডিতে কেন্দ্র ও জেলা নেতাদের নামে মিথ্যাচার ও কটূক্তি করছে, তা বন্ধ না করলে আমরা বাধ্য হব সংশ্লিষ্টদের বিরুদ্ধে কেন্দ্রে লিখিত অভিযোগ দিতে।’ বক্তারা বলেন, ‘দীর্ঘদিনের ত্যাগ ও শ্রম মামলা-হামলার মুখে দলের আদর্শের লড়ায়ে ভূমিকা রাখায় আমাদেরকে সংগঠন মূল্যায়িত করে দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব পালনে এতটুকুও পিছপা হব না।’ সমাবেশে নেতৃবৃন্দ দ্বিধা-দ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান। চুয়াডাঙ্গা পুরাতন হাসপাতাল রোডে চুয়াডাঙ্গা সদর উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা। পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদীর উপস্থাপনায় বক্তব্য দেন সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মাহবুব ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সদস্যসচিব সাইমুম আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা সাইমুজ্জামান মিশা, সাইমুম আহমেদ ইকবাল, শরিফুল ইসলাম ছোটন, মো. রাজা, আব্দুল হাদিদ জিতু, সদর উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আমির সোহেল, যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান, আসিফ আলী, শফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ সিদ্দিকী সোহেল, মোস্তাফিজুর রহমান কনক, আমিনুল ইসলাম সৌরভ, মাহফুজ আহমেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, সাকিবুল হাসান, আরিফুল ইসলাম ও ইয়াসির আরাফাত। আলমডাঙ্গা চাতাল মোড়ে অনুষ্ঠিত আলমডাঙ্গা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ। আলমডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসনাত রিংকুর উপস্থাপনায় বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আল ইমরান রাসেল, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাহমুদুল হক তন্ময়, আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশিকুর রহমান আশিক ও সদস্যসচিব জাহাঙ্গীর আলম লিমন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, যুগ্ম আহ্বায়ক বকুল হোসেন, শাহাবুল রহমান, রকিবুল ইসলাম টগর, লিটন আলী, রতন আলী, পৌর ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রকি, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান রাজু, সাকিব আল হাসান লিমন, জুয়েল খান মেনন, লিখন হাসান হিরক, রুবেল হোসেন, ওয়াহেদুজ্জামান শুভ, আলমডাঙ্গা কলেজ ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুলতান, সাদমান সাদাদ, আহাদ আলী, মামুনুর রশিদ, আল মাহমুদ রাজ, রাসেল আহমেদ ও নাজমুল হাসান। দামুড়হুদায় দলীয় অফিসে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব এম ডি কে সুলতান, যুগ্ম আহ্বায়ক সাগর হোসেন, ইমরান হোসেন, জুলফিকার আলী ভুট্টো, আব্দুর রহিম ও ইব্রাহিম হোসেন। দর্শনা পুরাতন বাজারে আয়োজিত দর্শনা থানা, পৌর ও কলেজ ছাত্রদলের সমাবেশে সভাপতিত্ব করেন দর্শনা থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান লাবু। দর্শনা পৌর ছাত্রদলের সদস্যসচিব আল মামুনের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য দেন পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, সদস্যসচিব ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রাসেল হুসাইন রিয়েল, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান, সদস্যসচিব পলাশ আহমেদ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান হাসান, কামরুল হাসান সজীব, তুষার আহমেদ, সুমিত ইসলাম, সামাউল ইসলাম, পৌর ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম অমিও, যুগ্ম আহ্বায়ক সাফিউর রহমান সাব্বির, তরিকুল ইসলাম, আব্দুল মুকিত, সাইদুর রহমান, কলেজ ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মুফা, যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন ও আব্বাস উদ্দিন। জীবননগর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত জীবননগর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মামুন পারভেজ। পৌর ছাত্রদলের আহ্বায়ক কিরন হাসনাত রাসেলের উপস্থাপনায় বক্তব্য দেন কলেজ ছাত্রদলের সদস্যসচিব আশিবুর রহমান রোমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল হক, মুরাদ জং, রাজন আহমেদ, নাজমুস সালেহীন সাগর, রুবেল হোসেন, কাজুন আহমেদ, জুয়েল রানা, আল আমিন, পৌর ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জ্যাকি, যুগ্ম আহ্বায়ক শহীদ আফ্রিদি, শাওন আহমেদ, সাজেদুর রহমান সম্রাট, শাহিন হোসেন, মনিরুজ্জামান সাগর, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন, সাদমান সাদেকীন স্বাধীন, সজীব আহমেদ ও যুগ্ম আহ্বায়ক এজাজ আহমেদ তন্ময়। উল্লেখ্য, গত ২৮ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খানকে ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ অব্যহতি প্রদান করে। গত ৯ ডিসেম্বর চুয়াডাঙ্গা পৌর, সদর উপজেলা, সরকারি কলেজ, জীবননগর উপজেলা ও আলমডাঙ্গা পৌর ছাত্রদলের কমিটি কেন্দ্রীয় নির্দেশে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি তৌফিক এলাহী ও সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন মালিতা স্বাক্ষর করে অনুমোদন দেন। উল্লিখিত দুটি ঘটনার পর কতিপয় লোক ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতাসহ জেলা নেতাদের নামে মিথ্যাচার ও কটূক্তি করে চলেছে। এই অরাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে জেলাধীন ১৩ সাংগঠনিক ইউনিটের নেতৃবৃন্দ বিক্ষোভ সমাবেশ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)