দর্শনা পৌরসভায় ৩০ জানুয়ারি ভোট

আপলোড তারিখঃ 2020-12-15 ইং
দর্শনা পৌরসভায় ৩০ জানুয়ারি ভোট ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভাসহ তৃতীয় ধাপে দেশের আরো ৬৪টি পৌরসভার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসব পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। তিনি বলেন, তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে। এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ জানুয়ারি, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ৩০ জানুয়ারি। এ ধাপের সব পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলেও জানান সচিব। চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভাসহ তৃতীয় ধাপে যে পৌরসভাগুলোতে ভোট অনুষ্ঠিত হবে- গাইবান্ধার গোবিন্দগঞ্জ; নওগাঁর ধামইরহাট ও নওগাঁ সদর; সিলেটের গোপালগঞ্জ; বগুড়ার ধুনট, গাবতলী, শিবগঞ্জ, নন্দীগ্রাম ও কাহালু; রাজশাহীর মুন্ডুমালা; মৌলভীবাজার সদর; ঝিনাইদহের কোটচাঁদপুর; বাগেরহাটের মোরেলগঞ্জ; নেত্রকোনার দুর্গাপুর; যশোরের মনিরামপুর; নোয়াখালীর হাতিয়া ও চৌমুহনী; লক্ষ্মীপুরের রামগঞ্জ; কিশোরগঞ্জের কটিয়াদী; গোপালগঞ্জের টুঙ্গিপাড়া; শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ; কুমিল্লার চৌদ্দগ্রাম, লাকসাম ও বরুড়া; চাঁদপুরের হাজীগঞ্জ; ফেনী সদর; মুন্সিগঞ্জ সদর; শেরপুরের নকলা; নাটোরের সিংড়া; রাজশাহীর কেশরহাট; ঝালকাঠির নলছিটি; বরগুনা সদর ও পাথরঘাটা; ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান; শেরপুরের নালিতাবাড়ী; কুড়িগ্রামের উলিপুর; দিনাজপুরের হাকিমপুর; চাঁপাইনবাবগঞ্জের রহনপুর; নড়াইল সদর; সাতক্ষীরার কলারোয়া; রাজবাড়ীর পাংশা; পিরোজপুরের স্বরূপকাঠি; বরিশালের গৌরনদী ও মেহেন্দীগঞ্জ; জামালপুরের সরিষাবাড়ী; ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ভালুকা ও ত্রিশাল; সিলেটের জকিগঞ্জ; ঝিনাইদহের হরিণাকুণ্ডু; টাঙ্গাইল সদর, ভূঞাপুর, সখীপুর, মধুপুর ও মির্জাপুর; নীলফামারীর জলঢাকা; পাবনা সদর; খুলনার পাইকগাছা এবং নড়াইলের কালিয়া। উল্লেখ্য, গত ২২ নভেম্বর প্রথম ধাপে ২৫টি পৌরসভার তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী এসব পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া ২ ডিসেম্বর দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় ভোটের তফসিল দেয় কমিশন। এতে মনোনয়ন দাখিলের শেষ সময় ২০ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহার ২৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ করা হবে ১৬ জানুয়ারি। এই ধাপে ২৯টি পৌরসভায় ইভিএম এবং ৩২টিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)