বরাদ্দ ২৯ শ টাকা হলেও প্রশিক্ষণার্থীরা পেল ১ হাজার!

আপলোড তারিখঃ 2020-12-15 ইং
বরাদ্দ ২৯ শ টাকা হলেও প্রশিক্ষণার্থীরা পেল ১ হাজার! ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষণে ভাতা কম প্রদানের অভিযোগ প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণের ভাতা কম প্রদান করার অভিযোগ উঠেছে। এ অভিযোগে প্রশিক্ষণার্থীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে আটক করার ঘটনা ঘটে। প্রশিক্ষণার্থীরা জানান, ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন প্রকল্পের আওতায় মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে মেহেরপুর জেলার ৩টি উপজেলার মোট ৩০ জন খামারি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের প্রথম দিনেই প্রশিক্ষণার্থীদের হাজিরা খাতায় একসাথে ৩ দিনের স্বাক্ষর করিয়ে নেওয়ার পাশাপাশি ২৯শ টাকা প্রদান করার কাগজে স্বাক্ষর করিয়ে রাখে। গত রোববার প্রশিক্ষণের শেষ দিনে প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে মাত্র জনপ্রতি ৫ শ টাকা করে প্রদান করা হয়। এনিয়ে প্রশিক্ষণার্থীরা ক্ষোভ প্রকাশ করে এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাসহ অন্যদেরকে আটকে রাখে। পরে অনেক চেষ্টার পর তাদেরকে আরও ৫শ টাকা করে মোট ১ হাজার টাকা করে প্রদান করার পর প্রাথমিকভাবে বিষয়টি সুরাহা হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৩ দিনের থাকা খাওয়া বাবদ ২৪ শ টাকা এবং যাতায়াত বাবদ ৫ শ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল, যে কারণে তাদের কাছে থেকে ২৯শ টাকার স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। তিনি বলেন, পরে তাদের ডেকে এনে আরও ৫ শ টাকা করে প্রদান করা হয়েছে। তবে এ অতিরিক্ত ৫ শ টাকা কোন খাত থেকে বরাদ্দ করা হয়েছে তার কোনো সদুত্তর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম দিতে পারেননি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)