গাছে গাছে বেঁধে দেওয়া হচ্ছে পাখির নীড়

আপলোড তারিখঃ 2020-12-15 ইং
গাছে গাছে বেঁধে দেওয়া হচ্ছে পাখির নীড় ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাসের পাখির প্রতি ভালোবাসা পুলিশ শুধু এখন জনতার নয়, প্রাণকূলেরও -এসপি জাহিদ মেহেরাব্বিন সানভী: পাখির প্রতি ভালোবাসায় গাছের ডালে ডালে নীড় বেঁধে দিচ্ছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস। পাখির অভয়ারণ্য গড়তে এ বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। গতকাল সোমবার সকালে চুয়াডাঙ্গা শহরের পুলিশ লাইনস সামনে থেকে গাছের ডালে কলস ও বাঁশের তৈরি পাখির বাসা বেধে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। ‘পুলিশের বিচরণ যেখানে, পাখিদের অভয়ারণ্য সেখানে’ এ স্লোগানে পাখিদের বাসা গড়ার উদ্যোগ নেন পুলিশ কর্মকর্তা মৃত্যুঞ্জয় বিশ্বাস। জেলার পাঁচটি থানা, একটি ফাঁড়ি ও ৩০টি ক্যাম্প এবং ৩৯টি স্থাপনায় পাখিদের অবাধ বিচরণের জন্য পাঁচ হাজার মাটির কলস ও বাঁশের খুপড়ি বেঁধে দেওয়া হচ্ছে তাঁর উদ্যোগে। যেখানে বাস করতে পারবে ২০-২৫ হাজার পাখি। জেলা ট্রাফিক বিভাগের সার্জেন্ট মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, করোনাকালে মানুষ যখন গৃহবন্দি ছিল, তখন তিনি প্রতি বেলায় পাখিদের খাবার ব্যবস্থা করে দিতেন। এখনো তিনি পাখিদের খাবার দেন। তবে এবার পাখিদের নিরাপদ বাসস্থান গড়তে নিজ উদ্যোগে এ ধরনের কার্যক্রম শুরু করছেন। বাসা বেধে দেওয়ার কাজের উদ্বোধনের পর চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, পুলিশ এখন অনেক মানবিক। শুধু আইনশৃঙ্খলা রক্ষার কাজে নয়, বিভিন্ন সামাজিক কাজেও পুলিশের অংশগ্রহণ আশানুরূপ। সেই কাজের অংশ হিসেবে পশু-পাখিদের এ উদ্যোগ অবশ্যই সাধুবাদের দাবি রাখে। পুলিশ শুধু এখন জনতার নয়, প্রাণকূলেরও। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, ট্রাফিক ইন্সপেক্টর ফকরুল ইসলাম, শাহাব উদ্দীন ও মাহফুজ আহমেদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)