চুয়াডাঙ্গায় নতুন চারজন করোনা আক্রান্ত

আপলোড তারিখঃ 2020-12-14 ইং
চুয়াডাঙ্গায় নতুন চারজন করোনা আক্রান্ত ছবির ক্যাপশন:
দেশে ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃতু, শনাক্ত ১৩৫৫ সমীকরণ প্রতিবেদন: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ১ হাজার ৩৫৫ জন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৯০ হাজার ৫৩৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৫২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ২০ হাজার ৮৯৬ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৭৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৬৩ শতাংশ। গতকালও শনাক্তের হার ১১ শতাংশের নিচে ছিল। গতকাল রোগী শনাক্তের হার ছিল ১০ দশমিক ৫২ শতাংশ। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার। শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে চলে যায়। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। একপর্যায়ে দৈনিক রোগী শনাক্তের হার ১০ শতাংশ পর্যন্ত নেমেছিল। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন আরও ৪জন করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৬১৯ জন। গতকাল রোববার রাত আটটায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে সদর উপজেলার ২জন, আলমডাঙ্গার ১ জন ও জীবননগরের ১ জন রয়েছে। আক্রান্তদের মধ্যে ২জন পুরুষ ও ২ জন মহিলা। তাঁদের বয়স ৩৮ থেকে ৬৫ বছর পর্যন্ত। জানা যায়, গত শনিবার জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ২০ টি নমুনা নংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। গতকাল উক্ত ২০ টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। ২০টি নমুনার মধ্যে ৪টি নমুনার ফলাফল পজেটিভ ও বাকী ১৬টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ হয়নি। জেলায় এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫০৯ জন। গতকাল করোনা পরীক্ষার জন্য জেলা স্বাস্থ্যবিভাগ চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ২৩টি, আলমডাঙ্গা থেকে ৭টি ও জীবননগর থেকে ২টি নমুনাসহ ৩২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ১৬১টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৯১৯টি, পজিটিভ ১ হাজার ৬১৯টি, নেগেটিভ ৫ হাজার ৫১৫টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন ৩৯ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ১০ জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪২ জন। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)