দেশে বেকারত্বের সমস্যা কমে এসেছে -এমপি ছেলুন জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2020-12-13 ইং
দেশে বেকারত্বের সমস্যা কমে এসেছে -এমপি ছেলুন জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশেব্যাপী ডিজিটাল বাংলাদেশ দিবস উদ্যাপন : এমপি ছেলুন জোয়ার্দ্দার সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারা দেশে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিসব-২০২০ উদ্যাপন করা হয়েছে। গতকাল শনিবার পৃথকভাবে নানা আয়োজনে এই দিবসটি উদ্যাপন করা হয়। এবারের ডিজিটাল বাংলাদেশ দিবসে প্রতিপাদ্য বিষয় ছিলো ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দাার ছেলুন এমপি বলেছেন, ‘আমাদের দেশে বেকারত্বের যে সমস্যা ছিলো সেটা কমে এসেছে। আমাদের দেশের সন্তানেরা বিভিন্ন কল-কারখানায় চাকরিসহ ডিজিটাল বাংলাদেশের সবধরনের সুবিধা নিয়ে এখন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। দেশের প্রতিটা সেক্টর যখন এগিয়ে যাচ্ছে উন্নয়নের দিকে, ঠিক তখনই পাকিস্থানী দোসরদের পেতাত্মারা বাংলাদেশকে ক্ষতির দিকে এগিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে দেশের সবস্থানে উন্নয়নের ছোঁয়া লেগেছে, যা বিগত কোনো সরকারের আমলে হয়নি। আজ একশ্রেণির কুচক্রি মহল দেশের উন্নয়নকে থামিয়ে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছে। তারা বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ভেঙে দিয়ে তার অস্তিত্বকে ধ্বংস করার চেষ্টা করছে। কিন্তু তা কখনো সম্ভব নয়। আমরা ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আজ তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে ওইসব কুচক্রীদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়তে হবে। গতকাল শনিবার ডিজিটাল বাংলাদেশ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে ‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপত্বি করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। একই সময় সেমিনারে জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত হয়ে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার বেলাল হোসেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহ আলম সনি, দেশ সেরা উদ্যোক্তা শংকরচন্দ্র ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আল হেলাল। আলোচনা সভার শুরুতে কি-নোট পেপার উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মনিরা পারভীন। আলোচনা সভা শেষে ডিজিটাল বাংলাদেশ উপলক্ষে রচনা ও প্রেজেন্টেশন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (শিক্ষা ও আইসিটি) সুরাইয়া মমতাজ। আলমডাঙ্গা: ``আলমডাঙ্গায় ৪র্থ জাতীয় ডিজিটাল দিবস উদ্যাপন উপলক্ষে সেমিনার ও পুরষ্কার বিতরণ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এই সেমিনার ও পুরষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় এবারের সেমিনারের আয়োজন করে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার লিটন আলির সভাপতিত্বে সেমিনার ও পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহীল কাফি, সমাজসেবা অফিসার আফাজ উদ্দীন, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সারোয়ার মিঠু, মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, যুবউন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ র্কর্মতা সোহেল রানা, মহিলা তথ্য আপা স্নিগ্ধা দাস, বিআরডিবি কর্মকর্তা সাহেলা শারমিন, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে ডিজিটাল দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়িদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। জীবননগর: ``জীবননগরে চতুর্থ জাতীয় ডিজিটাল দিবস উদ্যাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদর হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ। মেহেরপুর: ``মেহেরপুরের চতুর্থ জাতীয় ডিজিটাল দিবস উদ্যাপন উপলক্ষে সেমিনার অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানের জুমের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. তৌফিকুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিপি পল্লব ভট্টাচার্য, গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক। সেমিনার শেষে জাতীয় ডিজিটাল দিবস উদ্যাপন উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)