বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: প্রতিবাদে রাস্তায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

আপলোড তারিখঃ 2020-12-13 ইং
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: প্রতিবাদে রাস্তায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশব্যাপী সমাবেশ, র‌্যালি, মানববন্ধনসহ নানা কর্মসূচি সমীকরণ প্রতিবেদক: ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সমাবেশ, র‌্যালি, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছেন। গতকাল শনিবার পৃথকভাবে এসকল কর্মসূচি পালন করা হয়। চুয়াডাঙ্গা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ও দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে প্রতিবাদ সভা করেছেন চুয়াডাঙ্গার সকল দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ প্রতিপাদ্যে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বজলুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা ও অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে জাতির পিতার অবমাননা কল্পনাতীত। আমরা কোনো অবস্থাতেই সরকারি কর্মকর্তাবৃন্দ এ অবমাননা সহ্য করবো না। যে কোনো অবস্থা থেকেই জাতির পিতার সম্মান আমরা অক্ষুণ্ন রাখবো। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বাংলাদেশ যেখানে মৌলবাদী বা অন্য কোনো অশুভ শক্তি যদি পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চাই, তাহলে সকলেই আমরা রুখে দাঁড়াবো। এসময় চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলী হাসান, এনএসআই-এর উপ-পরিচালক জামিল সিদ্দিকসহ জেলা পর্যায়ের সকল বিভাগের সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা: ``‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এ স্লোগানকে সামনে কুষ্টিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আলমডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় আলমডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও কর্মসূচি পালিত হয়। র‌্যালি ও মানববন্ধনে আলমডাঙ্গা উপজেলা পরিষদের সর্বস্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও জনসাধারণসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে। মানববন্ধনে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলি বলেন, ‘যারা জাতির পিতার ভাস্কর্য ভেঙেছে তাদের কোনোভাবেই ছাড় নয়। যারা ৭১ এর মুক্তিযুদ্ধ কে মেনে নিতে পারেনি, তারা ৪৯ বছর ধরে দেশে নানামুখি স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড করে চলেছে, তারা অবশেষে বঙ্গবন্ধুরর ভাস্কর্য ভাঙচুর করেছে। আমরা এই মানববন্ধন থেকে ভাস্কর্য ভাঙচুর এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার গণদাবীকে সমর্থন জানাচ্ছি।’ এসময় আরও বক্তব্য দেন, আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহীল কাফি, সমাজসেবা অফিসার আফাজ উদ্দীন, মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখি, মহিলাবিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, কেন্দ্রীয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্য শেখ সাফায়েতুর রহমান ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আলাউদ্দিন আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খান, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, সমবায় কর্মকর্তা মজিবর রহমান, আলমডাঙ্গা তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, বিআরডিবি কর্মকর্তা সায়লা শারমিন, থানার সেকেন্ড অফিসার সঞ্জয় কুমার মন্ডল, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ। দামুড়হুদা: ``কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এই স্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরস্থ বঙ্গবন্ধুর ম্যুরাল পাদদেশে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, প্রোগ্রামার অফিসার (ব্যানবেইজ) আব্দুল কাদির, প্রোগ্রামার অফিসার (আইসিটি) আরিফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা হারুণ-অর-রশিদ, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আইয়ুব আলী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা জিন্নাত আলীসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রতিবাদ সমাবেশে কুষ্টিয়ায় ভাস্কর্য ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদসহ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। জীবননগর: ``কুষ্টিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জীবননগর সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের প্রধান বাসস্ট্যান্ড চত্বরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মতেহার হোসেন, মৎস্য অফিসার ফরহাদুর রহমানসহ উপজেলার সকল সরকারি কর্মকর্তা কর্মচারিগণ। মেহেরপুর: ``মেহেরপুরে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’ এ স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মেহেরপুর সরকারি কর্মকর্তাদের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন, জেলা ও দায়রা জজ এসএম আব্দুস সালাম, জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জেলা সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, মেহেরপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সম্ভু কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মো. মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার, মাসুদুল আলম, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা স্বপন কুমার খান প্রমুখ। ঝিনাইদহ: ``কুষ্টিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগসহ সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মাদ আব্দুল আলিম আল রাজি, অতিরিক্ত জেলা জজ এমজি আজম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হাসানুজ্জামান, জেলা সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়েল উপ-পরিচালক ডা. জাহিদ আহম্মেদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামানসহ অন্যান্যরা। এসময় বক্তারা, স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখানো ও তার বাস্তবায়নকারী মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ভাস্কর্য ভাঙচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে ভাঙচুরের সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)