প্রচারণায় মেতেছেন প্রার্থীরা : ভোট উৎসব শুরু

আপলোড তারিখঃ 2020-12-12 ইং
প্রচারণায় মেতেছেন প্রার্থীরা : ভোট উৎসব শুরু ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর নির্বাচন : মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থীকে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রার্থীদের চাহিত প্রতীক এবং চাহিত প্রতীক যদি একাধিকজন চান, তাহলে লটারি করে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা নির্বাচন অফিসে পর্যায়ক্রমে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন পৌরসভা নির্বাচনের রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ এবং সদর উপজেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার কামরুল হাসান। এদিকে, প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই শহরে নির্বাচনী প্রচার-প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। চুয়াডাঙ্গা শহরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। বিভিন্ন স্থানে প্রার্থীদের প্রতীক নিয়ে মাইকিং ও মিছিল করতে দেখা গেছে। শুরু হয়েছে প্রার্থীদের ভোট চাওয়ার উৎসব। ভোটারদের নিকট সব প্রার্থী ভোট চাচ্ছেন। সবমিলিয়ে যেমন ভোট চাওয়া আর প্রচরাণায় মেতেছেন প্রার্থীরা, তেমনি চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনের মূল আমেজ পেয়েছে পৌর শহর। চুয়াডাঙ্গা জেলা নির্বাচন অফিস ও রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, এবারে চুয়াডাঙ্গা পৌরসভার মোট ভোটার ৬৭ হাজার ৭৭৪ জন। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ডে ৭ হাজার ৯৯৮ জন, ২ নম্বর ওয়ার্ডে ৭ হাজার ৯ শ জন, ৩ নম্বর ওয়ার্ডে ৬ হাজার ১৫২ জন, ৪ নম্বর ওয়ার্ডে ৬ হাজার ৩৭০ জন, ৫ নম্বর ওয়ার্ডে ৭ হাজার ৫১৯ জন, ৬ নম্বর ওয়ার্ডে ৮ হাজার ৬০২ জন, ৭ নম্বর ওয়ার্ডে ৮ হাজার ৪৯৮ জন, ৮ নম্বর ওয়ার্ডে ৭ হাজার ৬৭৫ জন এবং ৯ নম্বর ওয়ার্ডে ৭ হাজার ৬০ জন। নির্বাচনে ৩৩টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ জানান, ‘প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা করতে পারবেন। তবে নির্বাচনী আচরণবিধিতে আমরা কঠোরভাবে নজরদারি রাখব। প্রতীক বরাদ্দের সময় নির্বাচনী আচরণবিধিসহ পৌর নির্বাচনের সকল নিয়ম-কানুন সম্বিলিত লিফলেট নির্বাচন অফিসের পক্ষ থেকে প্রার্থীদের মধ্যে দেওয়া হয়েছে। আচরণবিধি লঙ্ঘন হলে আমরা আইনানুযায়ী ব্যবস্থা নেব। আমরা চাই একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। আগামী ২৮ ডিসেম্বর ৩৩টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।’ কে পেলেন কোন প্রতীক: মেয়র প্রার্থী: মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী জাহাঙ্গির আলম মালিক খোকন নৌকা প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত প্রার্থী সিরাজুল ইসলাম মনি ধানের শীষ প্রতীক ও ইসলামি আন্দোলন বাংলাদেশের মনোনিত প্রার্থী তুষার ইমরান হাতপাখা প্রতীক পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মজিবুল হক মালিক মজু (মোবাইল ফোন), মুনিবুল হাসান (নারিকেল গাছ), তানভীর আহমেদ মাসরিকী (কম্পিউটার) ও সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ (জগ) প্রতীক পেয়েছেন। সংরক্ষিত ওয়ার্ড: চুয়াডাঙ্গা পৌরসভার সংরক্ষিত ৩টি ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট ১৩ জন প্রার্থী। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ডে ৪ জন, ২ নম্বর ওয়ার্ডে ৩ জন ও ৩ নম্বর ওয়ার্ডে ৬ জন। ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড মিলে ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে শাহিনা আক্তার (চশমা), নাসরিন পারভীন (জবা ফুল), চাঁদনি খাতুন (অটোরিক্সা) ও সুফিয়া খাতুন (আনারস)। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড মিলে ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে বিলকিস নাহার (চশমা), সুলতানা আঞ্জু (আনারস), হাসিমা খাতুন (টেলিফোন)। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড মিলে ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে শেফালী খাতুন (চশমা), শাহানা খাতুন, মোমেনা খাতুন (জবা ফুল), জাহানারা খাতুন (আংটি), জাহানারা বেগম (অটোরিক্সা) ও আন্না খাতুন (আনারস)। সাধারণ ওয়ার্ড: চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী। তাঁরা হলেন- জাহাঙ্গির আলম (টেবিল ল্যাম্প), বিল্লাল হোসেন বেল্টু (স্ক্রু ড্রাইভার), আব্দুল মালেক (উটপাখি), আলমগীর হোসেন (ব্রিজ), মুনছুর আলী (ডালিম), জয়নাল আবেদীন (গাঁজর), গোলজার হোসেন (পানির বোতল) ও মোমিনুর রহমান (পাঞ্জাবি)। ২ নম্বর ওয়ার্ডে ৯ জন প্রার্থী। তাঁরা হলেন- মুন্সি রেজাউল করিম খোকন (গাঁজর), কামরুজ্জামান বাবলু (উটপাখি), মহিবুল ইসলাম (ব্লাক বোর্ড), আলী হোসেন (ব্রিজ), খায়রুল হক (ঢেঁড়শ), আব্দুল আজিজ জোয়ার্দ্দার (ডালিম), আবুল কালাম (পানির বোতল), আজিজুর রহমান (পাঞ্জাবি) ও আজম আলী মিলন (টেবিল ল্যাম্প)। ৩ নম্বর ওয়ার্ডে ৭ জন প্রার্থী। তাঁরা হলেন- নাজরিন পারভীন (পাঞ্জাবি), আলমগীর হোসেন (টেবিল ল্যাম্প), জাহিদ হোসেন জুয়েল (ডালিম), জাহিদুল ইসলাম (উটপাখি), আমিরুল ইসলাম (ব্রিজ), মহলদার ইমরান (পানির বোতল) ও শরিফ আহমেদ (গাঁজর)। ৪ নম্বর ওয়ার্ডে ৪ জন প্রার্থী। তাঁরা হলেন- মাফিজুর রহমান মাফি (টেবিল ল্যাম্প), শেখ সেলিম (ডালিম), দেলোয়ার হোসেন দয়াল (পাঞ্জাবি) ও তারিকুজ্জামান (উটপাখি)। ৫ নম্বর ওয়ার্ডে ৭ জন প্রার্থী। তাঁরা হলেন- নাজমুল হক মিণ্টু (ব্লাক বোর্ড), মুন্সি আলাউদ্দীন আহমেদ (ব্রিজ), গোলাম মোস্তফা শেখ (ডালিম), সাইফুদ্দিন (পানির বোতল), আলম (উটপাখি), শাহীনুর রশিদ (পাঞ্জাবি) ও মিজানুর রহমান (টেবিল ল্যাম্প)। ৬ নম্বর ওয়ার্ডে ৬ জন প্রার্থী। তাঁরা হলেন- আব্দুল মান্নান জোয়ার্দ্দার (ব্রিজ), মোনাজাত শেখ (ডালিম), আজাদ আলী (পানির বোতল), আলামিন ইসলাম (উটপাখি), রফিকুল ইসলাম (গাঁজর), ফরজ আলী শেখ (পাঞ্জাবি), রাশেদুল হাসান (টেবিল ল্যাম্প)। ৭ নম্বর ওয়ার্ডে ৮ জন প্রার্থী। তাঁরা হলেন- উজ্জ্বল হোসেন (পাঞ্জাবি), মজনুল হক (টেবিল ল্যাম্প), আবুল হোসেন (উটপাখি), সুমন হোসেন (গাঁজর), সাইফুল আরিফ বিশ্বাস (ব্লাক বোর্ড), আশাবুল হক (ব্রিজ), জয়নাল আবেদীন (পানির বোতল) ও খালিদ মণ্ডল (ডালিম)। ৮ নম্বর ওয়ার্ডে ৬ জন প্রার্থী। তাঁরা হলেন- ফিরোজ শেখ (ব্লাক বোর্ড), আহসান (পাঞ্জাবি), শের আলী বিশ্বাস (উটপাখি), টুটুল মোল্লা (ডালিম), সাইফুল ইসলাম (গাঁজর) ও আবু কাউসার বিশ্বাস (পানির বোতল)। ৯ নম্বর ওয়ার্ডে ৭ জন প্রার্থী। তাঁরা হলেন- সাংবাদিক কামরুজ্জামান চাঁদ (টেবিল ল্যাম্প), সুমন আহমেদ (ব্লাক বোর্ড), আলাউল ইসলাম (পাঞ্জাবি), মফিজুর রহমান (ব্রিজ), আমান উল্লাহ (উট পাখি), ইব্রাহিম শেখ ইমরান (পানির বোতল), আতিয়ার রহমান জোয়ার্দ্দার (ডালিম) ও শহিদুল কদর জোয়ার্দ্দার (গাঁজর)।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)