নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতেই এ পার্ক

আপলোড তারিখঃ 2020-12-11 ইং
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতেই এ পার্ক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় বধ্যভূমি পার্ক নির্মাণকাজের উদ্বোধনকালে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় বধ্যভূমি সংলগ্ন জনসাধারণের চিত্তবিনোদনের লক্ষে বধ্যভূমি পার্ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্ক নির্মাণকাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ডিসেম্বর মাস, বিজয়ের মাসে স্বাধীনতার চেতনা যারা বিশ্বাস করে, তাদের সকলের সহযোগিতায় বধ্যভূমি পার্ক নির্মাণ করা হচ্ছে। ১৯৭১ সালে আলমডাঙ্গা লাল ব্রিজ হতে পাক সেনারা সাধারণ মানুষ ধরে এই বধ্যভূমির পাশে হত্যা করেছিল। বধ্যভূমি তৈরির উদ্দেশ্য নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো। এই বধ্যভূমি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাকিস্তানিদের অত্যাচার-অবিচারের। এখানে নতুন যারা বধ্যভূমি দেখতে আসবে, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস যেমন জানবে, তেমন আলমডাঙ্গায় চিত্তবিনোদনের কোনো জায়গা নেই, সেই লক্ষে আজ বধ্যভূমি পার্কের নির্মাণকাজের উদ্বোধন করা হল। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিটন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, আনিছুর রহমন মল্লিক, খন্দকার শাহ আলম মণ্টু, বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক মতিয়ার রহমান ফারুক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ নুর মোহাম্মদ জকু, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র নাথ দত্ত, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, সাবেক পৌর সভাপতি আবু মুছা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)