জীবননগরের মাদকস¤্রাট রুজু গ্রেফতার

আপলোড তারিখঃ 2017-04-09 ইং
জীবননগরের মাদকস¤্রাট রুজু গ্রেফতার ছবির ক্যাপশন:
মহেশপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জীবননগরের মাদক সম্রাট রুজু শেখকে গ্রেফতার করেছে ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ। গতকাল রোববার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার কয়া গ্রামের আনোয়ার শেখের পুত্র রুজু শেখকে ২০ বোতল ফেনসিডিলসহ মহেশপুর থানা পুলিশ। মহেশপুর উপজেলার সোনায় গাড়ীর মোড় নামক স্থান থেকে তাকে আটক করে থানায় নেয় এসআই বাশার। মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, রুজু শেখে মহেশপুর ও  জীবননগর সীমান্ত দিয়ে দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান করে আসছে। তার বিরুদ্ধে মাদক চোরাচালানের একাধিক মামলা রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)