ছবির ক্যাপশন:
গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় দুই ও মেহেরপুরের তিনজন করোনা আক্রান্ত
চুয়াডাঙ্গা জেলা বিএনপি নেতা অ্যাড. বুলাসহ দুজনকে ঢাকায় রেফার্ড
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ২ হাজার ১৫৯ জন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এ পর্যন্ত মোট ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৯৩০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৫ হাজার ৯৬৬ জন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৯৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৬৭ শতাংশ। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার। শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে চলে যায়। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। একপর্যায়ে দৈনিক রোগী শনাক্তের হার ১০ শতাংশ পর্যন্ত নেমেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে দৈনিক নতুন রোগী শনাক্তের গড় ২ হাজার ছাড়ায়। অবশ্য আজ নতুন রোগী শনাক্ত দুই হাজারের কম।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬০৭ জন। গতকাল বুধবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ হয়নি। জেলায় এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৫০০ জন। গতকাল নতুন আক্রান্ত দুজনের মধ্যে আলমডাঙ্গার একজন ও দামুড়হুদা উপজেলার একজন রয়েছেন। আক্রান্তদের দুজনই পুরুষ, বয়স ৪৮ ও ৫০ বছর। এদিকে, করোনাভাইরাস আক্রান্ত চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলাসহ দুজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গতকাল তাঁদের ঢাকায় নেওয়া হয়। এতে আরও দুজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সম্প্রতি নমুনা পরীক্ষায় ফলাফলে অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলার করোনা শনাক্ত হয়। তিনি শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে অর্থাৎ শেখপাড়ার বাসিন্দা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক। তাঁর শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকেই চিকিৎসাধীন ছিলেন। ক্রমশ তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল উন্নত চিকিৎসার চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। অপরদিকে, চুয়াডাঙ্গার ডিঙ্গেদাহ এলাকার অমল রায় গত সোমবার করোনায় আক্রান্ত হন। তারপর থেকে তিনিও চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সঙ্কটাপন্ন অবস্থায় গতকাল তাকেও ঢাকায় রেফার্ড করা হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রান্ত সন্দেহে নতুন ১৪টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল ১৪টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ২টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকি ১২টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য সদর উপজেলা থেকে ৩০টি, আলমডাঙ্গা থেকে ৫টি, দামুড়হুদা থেকে ৫টি ও জীবননগর থেকে ২টি নমুনাসহ মোট ৪০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৭ হাজার ৫০টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৮৩০টি, পজিটিভ ১ হাজার ৬০৭টি, নেগেটিভ ৫ হাজার ৪৩৮টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন ৪৩ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৪ জন। গতকাল জেলা থেকে করোনা আক্রান্ত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেছে স্বাস্থ্য বিভাগ। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪১ জন, এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
মেহেরপুর:
মেহেরপুরের নতুন তিনজন করোনা শনাক্ত হয়েছেন। গত মঙ্গলবার রাতে করোনা আক্রান্ত সন্দেহে ২১টি নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। গতকাল বুধবার ২১টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ৩টি নমুনায় করোনা শনাক্ত হয় এবং ১৮টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নতুন আক্রান্ত তিনজনই মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, নতুন করে যে সকল নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ৩ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। মেহেরপুর জেলায় ৫ হাজার ৪৮ জনের মধ্যে বর্তমানে ২১ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। জেলায় করোনায় মৃত্যু হয়েছে ১৬ জনের।