দলের এই সংকটময় মুহূর্তে নেতা-কর্মীদের জেগে উঠতে হবে

আপলোড তারিখঃ 2020-12-10 ইং
দলের এই সংকটময় মুহূর্তে নেতা-কর্মীদের জেগে উঠতে হবে ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভায় বক্তারা সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা, পৌর এবং আলমডাঙ্গা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় আলমডাঙ্গা কমিউনিটি সেন্টারে ও বেলা তিনটায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে পৃথকভাবে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। পৃথক দুটি সভায় চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ও খুলনা বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আলহাজ্ব মো. জামির হোসেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি (খুলনা বিভাগ) শেখ তৈয়বুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ডি জেড এম হাসান বিন শফিক সোহাগ ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এসএম গালিব ইমতিয়াজ নাহিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম পলাশ, সাজেদুর রহমান পাপ্পু ও অ্যাড. শামীম উল হাসান অপু। সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দলকে তৃণমূল থেকে শক্তিশালী করার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আজ আমরা চুয়াডাঙ্গার মাঠে-ময়দানে কাজ করে যাচ্ছি। চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার নৈতিক দায়িত্ব আমাদের। বিগত দিনের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেকে কারাবরণ করেছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়ছেন। তাই মামলা-হামলায় পরীক্ষিতদের মাধ্যমে নেতৃত্ব গঠন করা হবে। বক্তারা আরও বলেন, দলের এই সংকটময় মুহূর্তে স্বেচ্ছাসেবক দল নেতা-কর্মীদের জেগে উঠতে হবে আগামীর জন্য। আর ত্যাগী ও সাহসীদের মাধ্যমে আগামীর নেতৃত্ব নির্বাচন করা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমীর ফয়সাল, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল, চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি সৈয়দ শরিফুল আলম বিলাস, যুগ্ম সম্পাদক হামিদ উদ্দীন বাবু, সাংগঠনিক সম্পাদক শামীম হাসান টুটুলসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ তালহা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)