ধান ১১০০ ও ৪৯৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা

আপলোড তারিখঃ 2020-12-09 ইং
ধান ১১০০ ও ৪৯৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছবির ক্যাপশন:
মেহেরপুরে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করলেন ডিসি ড. মুনসুর আলম খান সমীকরণ প্রতিবেদক: মেহেরপুরে জেলা খাদ্য বিভাগের উদ্যোগে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি খাদ্যগুদামে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আবদুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খান ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। মেহেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল হামিদ জানান, চলতি আমন মৌসুমে মেহেরপুর জেলায় ২৬ টাকা কেজি দরে ১১ শ মেট্রিক টন ধান এবং ৩৭ টাকা কেজি দরে ৪৯৫ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। আমঝুপি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুন্নবী সিদ্দিকী জানান, আমঝুপি এবং পিরোজপুর ইউনিয়নের ১৬৯ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। আমঝুপি ইউনিয়নের ৮২ মেট্রিক টন ও পিরোজপুর ইউনিয়নের ২০০ জন কৃষকের মধ্যে লটারির মাধ্যমে ৮৭ মেট্রিক টন ধান সংগ্রহ শুরু হয়েছে। প্রতিটা কৃষক ১ মেট্রিক টন থেকে ৬ মেট্রিক টন ধান দিতে পারবেন। অনুষ্ঠানটির পরিচালনা করেন জেলা কারিগরি খাদ্য পরিদর্শক মোছা. নাছরিন বানু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)