দেশে আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ২১১৯

আপলোড তারিখঃ 2020-12-08 ইং
দেশে আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ২১১৯ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় নতুন ছয় ও মেহেরপুরে পাঁচজন করোনা আক্রান্ত সমীকরণ প্রতিবেদন: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ২ হাজার ১১৯ জন রোগী শনাক্ত হয়েছেন। দেশে এখন পর্যন্ত ৪ লাখ ৭৯ হাজার ৭৪৩ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৬ হাজার ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ৬২৩ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশের ১৩৭ টি পরীক্ষাগারে ১৪ হাজার ৩৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৩০ শতাংশ। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। ক্রমেই মহামারি আকারে সংক্রমণ বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম সংক্রমণ শনাক্তের কথা জানায় সরকার। শুরুর দিকে রোগী শনাক্তের হার কম ছিল। গত মে মাসের মাঝামাঝি থেকে সংক্রমণ বাড়তে শুরু করে। ওই মাসের শেষের দিক থেকে রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে চলে যায়। আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সেটি ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। একপর্যায়ে দৈনিক রোগী শনাক্তের হার ১০ শতাংশ পর্যন্ত নেমেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে দৈনিক নতুন রোগী শনাক্তের গড় ২ হাজার ছাড়ায়। অবশ্য আজ নতুন রোগী শনাক্ত দুই হাজারের কম। শুক্রবার অনেকগুলো পরীক্ষাকেন্দ্র বন্ধ থাকে বলে পরীক্ষা কম হয়। নতুন রোগী বাড়ার পাশাপাশি করোনায় মৃত্যুও আবার বাড়ছে। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। বিশেষ করে বাইরে বের হলে মুখে মাস্ক পরা শতভাগ নিশ্চিত করা, কিছু সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধোয়ার বিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬০৪ জন। গতকাল সোমবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলায় নতুন চারজন সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪৯৪ জন। গতকাল নতুন আক্রান্ত ছয়জনের মধ্যে সদর উপজেলার ২জন, আলমডাঙ্গার ২জন, দামুড়হুদার ১ জন ও জীবননগগরের ১জন রয়েছে। আক্রান্তদের মধ্যে পাঁচজন পুরুষ ও ১জন মহিলা। বয়স ২১ থেকে ৫৫ বছর। জানা যায়, গত রোববার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রান্ত সন্দেহে নতুন ২০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল ২০টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ৬টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকি ১৪টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য সদর উপজেলা থেকে ১৭টি, দামুড়হুদা থেকে ২টি ও জীবননগর থেকে ২টি নমুনাসহ মোট ২১টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৯৮৯টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৭৯৫টি, পজিটিভ ১ হাজার ৬০৪টি, নেগেটিভ ৫ হাজার ৪০৬টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন ৪৪ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৬ জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪১ জন, এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। মেহেরপুর: মেহেরপুর নতুন করে ৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে গাংনী উপজেলার ২ জন ও মেহেরপুর সদরের রয়েছেন ৩ জন। গতকাল সোমবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ২৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্টের মধ্যে পজিটিভ আসে ৫ জনের। আর নেগেটিভ আসে ২১ জনের। এ পর্যন্ত সর্বমোট নমুনা ৫১২৪টি, সর্বমোট ফলাফল এসেছে ৫০০৮টি, সর্বমোট পজিটিভ ৭৩১ জন, সুস্থ ৬৩৬ জন, মৃত্যু ১৬ জন ও ট্রান্সফার্ড ৫৯ জন। তবে বর্তমানে পজিটিভ সংখ্যা ১৯ জন। এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১১ জন, গাংনী উপজেলায় ৪ জন ও মুজিবনগর উপজেলায় ৪ জন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)