ছবির ক্যাপশন:
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
সমীকরণ প্রতিবেদক:
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। গতকাল রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সংগঠন প্রতিবাদ মিছিল করে। এসময় বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙেছে, তাদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের বাংলার মাটিতে প্রতিহত করা হবে বলেও ঘোষণা দেওয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কর্মসূচি:
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক চুয়াডাঙ্গা জেলা আওয়ামী যুবলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল রোববার বেলা তিনটায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে দেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার।
ভাস্কর্য ভাঙার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বে সকল ক্ষেত্রে দেশ যখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে, ঠিক তখনই একটি কুচক্রিমহল তাদের হীনস্বার্থ চরিতার্থে জাতির পিতার ভাস্কর্য ভাঙার মতো ঔদ্ধত্যপূর্ণ আচরণে লিপ্ত হয়েছে। সাম্প্রদায়িক এ গোষ্ঠীকে কোনোভাবেই তাদের হীনস্বার্থ চরিতার্থ করতে দেওয়া যাবে না। নঈম হাসান জোয়ার্দ্দার আরও বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একসূত্রে গাঁথা। ভাস্কর্য ঐতিহাসিক নিদর্শন বহন করে। ভাস্কর্য আর মূর্তি এক নয়। একটি মহল বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে। যারাই এ ঘটনা ঘটিয়েছে এবং মদদ দিয়েছে তাদের প্রত্যেককেই খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। যে বা যারা ভাঙচুর করেছে, তাদের কাউকে এক চুলও ছাড় দেওয়া যাবে না।’ এসময় উপস্থিত নেতা-কর্মীদের পৌর নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদেরকে দলের হয়ে কাজ করতে হবে। দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদেরকে নৌকাকে বিজয়ী করতে হবে। মাঠে থাকতে হবে।’
সমাবেশে জেলা আওয়ামী যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপুর পরিচালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্বাহী সদস্য জুবায়ের আহমেদ সাব্বির ও জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সদস্য আজাদ আলী, আবু বকর সিদ্দিক আরিফ, সাজিদুর ইসলাম লাবলু, শরিফ হোসেন দুদু, আলমগীর আজম খোকা ও অ্যাড. তসলিম উদ্দিন ফিরোজ।
এছাড়াও উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি বনফুল, সহসভাপতি বিপ্লব, সাধারণ সম্পাদক ঝণ্টু, মোমিনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মোমিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রানা আহমেদ, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক মাসুম, যুগ্ম আহ্বায়ক রফিকুল, গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক পলাশ, আওয়ামী যুবলীগ নেতা পিরু মিয়া, দরূদ হাসান, শেখ শাহী, মাসুদুর রহমান মাসুম, ফটিক, আলী ইমরান শুভ, জুয়েল জোয়ার্দ্দার, রামিম হাসান সৈকত, সামিউল শেখ সুইট, শেখ রাসেল, সোহেল সজিব, তানভীর রেজা টুটুল, দিপু, আলিম, লোকমান, আসাদ, কবির, সজল, নোমান, বাচ্চু প্রমুখ।
অপর দিকে, কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ ও যুব মহিলা লীগ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নবনির্মিত ভবন কার্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে এ ঘঠনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। একই সঙ্গে স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠীর চক্রান্ত প্রতিহত করতে লাগাতার কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দেওয়া হয়। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসসান জোয়ার্দ্দার অনিকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম আসমান।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকলীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, রেজাউল করিম, সদর উপজেলা পরিসদের ভাইস চেয়ারম্যান মহিলা লীগ নেত্রী শাহাজাদী মিলি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, জেলা মহিলা লীগ নেত্রী নাবিলা রুখসানা ছন্দা ও রোজিনা আক্তার সাথী। এ সময় উপস্থিত ছিলেন শম্পা ফেরদৌস, সদর থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শেফালী খাতুন, দুলি, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাফিয়া সাহার, যুব মহিলা লীগের আহ্বায়ক আফরোজা পারভীন, জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি শাহাবুল হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কর্মসূচি:
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননা এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। গতকাল রোববার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের ডাকবাংলো থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমেদ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. জনি, ইমরান শেখ, শরীফ আহমেদ, মানিক, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম টোকন, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা তানবীন আহমেদ সোহাগ, ১ নস্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাওন, জাভেদ আকিব, মনিরুজ্জামান শুভ, রাকিবুল হাসান নিপ্পন, নাহিদ, আরফিন সজীব, রাকিব, সুমন, ইসতিয়াক সিথুন, গৌতম, জিহাদ, শিবলু, হাসান, সাইফুল, রাব্বি হাসান, সালেকিম, সাকিব, স্বাধীন, রকিবুল, জাহিদ, সুরুজ, অঙ্কন, রাইসুল, নাজমুল, সোয়েব, ইমন, শাওনসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
আলমডাঙ্গা:
কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও গুলির প্রতিবাদে আলমডাঙ্গায় উপজেলা কৃষক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে উপজেলা কৃষক লীগের কার্যালয়ের সামনে থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল-তায়েবা মোড়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন উপজেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক খন্দকার বজলুল করিম, দপ্তর সম্পাদক শাহাবুল হক, জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক দিপক বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্র নাথ সাহা, পৌর কাউন্সিলর সামছাদ রানু, আজিবার রহমান, জেলা সদস্য বজলুর রহমান, অভিমন্যু কুণ্ডু, রাজকুমার বেদ, কাউছার আলী, রবিউল ইসলাম, পলাশ বিশ্বাস, লাল্টু মিয়া, শাকের আলী, বদর আলী, আবুল কাশেম, পলাশ, সুরত মেম্বার, নার্গিস খাতুন প্রমুখ।
জীবননগর:
জীবননগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় জীবননগর বাসস্ট্যান্ড চত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজার সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর আওয়ামী লীগের সভাপতি মুন্সি নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ও কেডিকে ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলু, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, জেলা পরিষদের সদস্য ও হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম নান্নু, মিতা খাতুন, আওয়ামী লীগ নেত্রী রেনুকা আক্তার, হাসাদাহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ^াস, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন, আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লা, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব বকুল প্রমুখ। বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতে বক্তারা জাতির জনকের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক দাবি জানান। তা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন দেওয়ার ঘোষণা দেন। সমাবেশটি পরিচালনা করেন ছাত্রলীগের সাবেক নেতা শামীম ফেরদৌস।
মেহেরপুর:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও গণসংগীত পরিবেশন করেছে মেহেরপুর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল রোববার বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোট মেহেরপুর জেলা শাখার আহবায়ক অ্যাড. ইব্রাহীম শাহিনের সভাপতিত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে এ কর্মসূচি পালিত হয়। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোট মেহেরপুর জেলা শাখার সদস্যসচিব নিশান সাবেরের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর থিয়েটারের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, পাবলিক লাইব্রেরির সদস্যসচিব পিপি পল্লব ভট্টাচার্য্য, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) আব্দুল মালেক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুল, যুগ্ম আহবায়ক মতিয়ার হোসেন, সাংস্কৃতিক কর্মী শাশ^ত নিপ্পন, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন প্রমুখ। এসময় একাত্মতা প্রকাশ করে জেলা শিল্পকলা একাডেমি, অরণি থিয়েটার ও অরণি চিলড্রেন্স থিয়েটার, নটরাজ গ্রুপ থিয়েটার, সাহিত্য পরিষদ, মুজিবনগর উপজেলা শিল্পকলা একাডেমি, ঘাতক দালাল নির্মূল কমিটি, ব্যান্ড অ্যাসোসিয়েশন, মিউজিশিয়ান অ্যাসোসিয়েশন, আমঝুপি পাবলিক ক্লাব, দারিয়াপুর পাবলিক ক্লাবসহ বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গণসংগীত পরিবেশন করেন।
এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদসহ উগ্র সাম্প্রদায়িকতা মৌলবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মেহেরপুর জেলা যুবলীগ। গতকাল রোববার বিকেল চারটার দিকে মেহেরপুর পুরাতন বাসস্ট্যান্ডের ফিন টাওয়ারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মেহেরপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর কমিউনিটি সেন্টারে এসে শেষ করে। মিছিল শেষে সেখানে পথসভার আয়োজন করা হয়। পথসভায় মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজি মো. গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক আব্দুল মান্নান (ছোট), মেহেরপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি কুদরত-ই-খুদা রুবেল প্রমুখ।
মেহেরপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজিজুর রহমান সাজুর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব হাসান ডালিম, ইউনুস আলী, সাইদুর রহমান উজ্জ্বল, মেহেরপুর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান অপু, পৌর কাউন্সিলর সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আশরাফ রাজিব, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
অপর দিকে, গতকাল রোববার বিকেলে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এক পথসভার আয়োজন করে। পথসভায় বক্তব্য দেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, মুজিবনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁন্দু, জেলা ছাএলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, আমঝুপি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল প্রমুখ।
অন্যদিকে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আওয়ামী যুব মহিলা লীগ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সভানেত্রী সামিউন বাসীরা পলির নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল রুনু, মহজনপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি গুলশানারা, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদীক তহমিনা খাতুন প্রমুখ।
এদিকে, কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দুষ্কৃতকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ। গতকাল রোববার বিকেলে মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি মেহেরপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক খন্দকার জোহানি, সহসম্পাদক অপূর্ব সাহা, শামীম রেজা, তানভীর আহমেদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন, মুজিবনগর উপজেলা ছাত্রলীগের নেতা শেখ সাকিব, আসিফ ইকবাল, শাহজাহান আলী প্রমুখ।
বারাদী:
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নবগঠিত বারাদী ইউনিয়ন ছাত্রলীগ। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-মামুনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বারাদী ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। বারাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-মামুনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, সাবেক ছাত্রলীগ নেতা বেলাল হোসেন মানিক ও জেলা ছাত্রলীগের সদস্য শফিকুর রহমান লিটন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সাজ্জাদ হোসেন মুলাম, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি শফিকুর রহমান, জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আর এ রবিন, শ্রমিক লীগের সভাপতি আলতাব হোসেন, ছাত্রলীগ নেতা সাইদ, হাসান, আরজ, রাসেল, নাইচ, সিজার, ইয়ামিন, জুয়েল রানা, হিরন, ওসিমদ্দীন, রানা যুবলীগ নেতা আহসান হাবিবসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গাংনী:
গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তি কর্তৃক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে এবং হেফাজতের মাওলানা মামুনুল হক ও বাবুনগরীর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার গাংনী বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মেহেরপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সোবাহান। এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জীবন আকবর, এনামুল হক, সদস্য হামিদুল ইসলাম, ষোলটাকা ইউনিয়নের সাধারণ সম্পাদক বিদ্যুৎ, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আরিফ পারভেজ, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজাহান আলী, ফিরোজ আহম্মেদ প্রমুখ।
ঝিনাইদহ:
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা ছাত্রলীগের আয়োজনে সকাল সাড়ে ১০টায় সরকারি কেসি কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে এক সমাবেশে মিলিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদের সভাপতিত্বে এসময় সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিণ্টু, প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল, কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক রিপন, পৌর ছাত্রলীগের সভাপতি খায়রুল ইসলাম টিটন ও সিটি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন। বক্তারা, কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাস্কর্য ভাঙচুরের সঙ্গে জড়িত ও ইন্ধনদাতাদের গ্রেপ্তারের দাবি জানান। সেই সঙ্গে ভাস্কর্য বিরোধিতাকারীদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।
কালীগঞ্জ:
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেইন বাস টার্মিনালে এক সমাবেশে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিচুর রহমান মিঠু মালিতা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক জাবেদ হোসেন জুয়েল, রিয়াজ মোল্যা, সাবেক সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক অহিদুজ্জামান মিল্টন, সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মুস্তাক আহমেদ বাবু, কলেজ ছাত্রলীগের শেখ মারুফ, রকি, এলেক্স সজিব, পৌর ছাত্রলীগের দাউদ ইব্রাহিম সজিব, মিরাজুল ইসলাম, এরফান রেজা রুকু, সিজান প্রমুখ।