দেশে আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৬৬৬

আপলোড তারিখঃ 2020-12-07 ইং
দেশে আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৬৬৬ ছবির ক্যাপশন:
গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় নতুন দুুজন করোনায় আক্রান্ত সমীকরণ প্রতিবেদন: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ১ হাজার ৬৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন। এনিয়ে দেশে মোট ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৮৩৮ জনের। সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ৯৬০ জন। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন পরীক্ষাগারে ১৩ হাজার ২১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৬০ শতাংশ। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নতুন করে আরও দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় এনিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯৮ জন। গতকাল রোববার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। গতকাল জেলায় নতুন ছয়জন সুস্থ হয়েছে। জেলায় এ পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছে ১ হাজার ৪৯০ জন। গতকাল নতুন আক্রান্ত দুজনই সদর উপজেলার, বয়স ৩০ ও ৫৭ বছর। জানা যায়, গত শনিবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রান্ত সন্দেহে নতুন ১৬টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করে। গতকাল ১৬টি নমুনার ফলাফল সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। এর মধ্যে ২টি নমুনার ফলাফল পজিটিভ ও বাকি ১৪টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। গতকাল জেলা স্বাস্থ্যবিভাগ করোনা পরীক্ষার জন্য সদর উপজেলা থেকে ১৬টি, দামুড়হুদা থেকে ২টি, জীবননগর থেকে ২টি নমুনাসহ মোট ২০টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৯৬৮টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৭৭৫টি, পজিটিভ ১ হাজার ৫৯৮টি, নেগেটিভ ৫ হাজার ৩৯২টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ছিলেন ৪৪ জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৬ জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪১ জন, এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)