ধানের শীষ-কে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

আপলোড তারিখঃ 2020-12-06 ইং
ধানের শীষ-কে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ছবির ক্যাপশন:
পৌর নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা সদর থানা ও পৌর যুবদলের মতবিনিময় সভায় বক্তারা সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম মণির পক্ষে মতবিনিময় সভা করেছে চুয়াডাঙ্গা সদর থানা ও পৌর যুবদল। গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা বড় বাজার রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব আজিজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজিব খান। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য মাহাবুল হক। চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য মো. হাবিবুর রহমান জোয়ার্দ্দার মানিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের অর্থবিষয়ক সম্পাদক মমিনুর রহমান মমিন, সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক জাহেন শেখ, গ্রাম-বিষয়ক সম্পাদক ইকরামুল হক ইকরা, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মাহাবুল ইসলাম, পল্লী ও সমবায়বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, জেলা যুবদলের সদস্য সোহেল রানা, নাজমুল হক নাজমুল ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক। এছাড়াও উপস্থিত ছিলেন হাফিজুর রহমান হাফিজ, সামাদ, আমির মেম্বার, ইনছান, মিঠু, তুহিন, জহরুল, নাজমুল, শাহারুল, মাহামুদুল, রাজু, দিপু, মানিকসহ আরও নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, ধানের শীষ প্রতীক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতীক নয়, এই প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদের ধারক-বাহকের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশমাতা বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমানের প্রতীক। এই প্রতীকের সম্মান অক্ষুণ্ন রাখতে হবে। তাই আগামী ২৮ ডিসেম্বর ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. সিরাজুল ইসলাম মনিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)