আলমডাঙ্গার আসমানখালীর সোহাগ মোড়ে লাটাহাম্বারের ধাক্কায় পড়ে গিয়ে:পাওয়ারট্রিলারের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত

আপলোড তারিখঃ 2017-04-08 ইং
আলমডাঙ্গার আসমানখালীর সোহাগ মোড়ে লাটাহাম্বারের ধাক্কায় পড়ে গিয়ে:পাওয়ারট্রিলারের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ইটবোঝায় লাটাহাম্বারের ধাক্কায় এবং পাওয়ার ট্রিলারের চাকায় পিষ্ট হয়ে বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৯টার দিকে নিহত আবু সুফিয়ান আলমডাঙ্গা উপজেলার মহেশপুর গ্রাম থেকে নিজ গ্রাম আলিয়াটনগরে যাচ্ছিলেন। আসমানখালী গ্রামের সোহাগ মোড়ে পৌছালে অবৈধযান লাটাহাম্বারের ধাক্কায় পড়ে যান তিনি। এসময় লাটাহাম্বারের পেছনে থাকা একটি পাওয়ার ট্রিলার বৃদ্ধ বাইসাকেল আরোহী আবু সুফিয়ানের শরীরের ওপর তুলে দিলে গুরুতর জখম হন তিনি। পরে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সহায়তায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। জরুরী বিভাগে পৌছানোর কিছুক্ষণ পরেই আবু সুফিয়ানের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আলিয়াটনগর গ্রামের মৃত ফাকের আলীর ছেলে আবু সুফিয়ান (৬০) গতকাল শনিবার সকালে মেয়ের বাড়ি একই উপজেলার মহেশপুর থেকে নিজ গ্রামে ফিরছিলেন। বাইসাইকেলযোগে আলিয়াটনগর ফেরার পথে আসমানখালী গ্রামের সোহাগ মোড়ে পৌছালে একটি ইটবোঝায় লাটাহাম্বার তাকে ধাক্কা দেয়। ধাক্কায় বাইসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান বৃদ্ধ আবু সুফিয়ান। এসময় লাটাহাম্বারের পিছনে থাকা পাওয়ার ট্রিলারের চাকায় পিষ্ট হন তিনি। এতে গুরুতর আহত হন আবু সুফিয়ান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা সুফিয়ানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। জরুরী বিভাগে নেয়ার কিছুক্ষণ পর সুফিয়ানের মৃত্যু হয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাজিবুল ইসলাম জানান, সুফিয়ানের মাথায় আঘাত লেগেছে। তার ডান পায়ের হাড় ভেঙে গুড়িয়ে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগার কারণেই তার মৃত্যু হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ হাসপাতালে যায়। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকরাম হোসেন বলেন, সুফিয়ানের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইবনে খালিদ স্ট্যালিন বলেন, ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কাছে আবেদন জানায় নিহতের পরিবার। জেলা প্রশাসক অনুমতি দেয়ায় ময়নাতদন্ত ছাড়ায় দুপুরে সুফিয়ানের লাশ গ্রামে নিয়ে যায় তার স্বজনরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)