চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবসে আলোচনা সভায় বক্তারা:বিষন্নতা দূর করতে চিকিৎসকসহ সকল এগিয়ে আসতে হবে

আপলোড তারিখঃ 2017-04-07 ইং
চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহে বিশ্ব স্বাস্থ্য দিবসে আলোচনা সভায় বক্তারা:বিষন্নতা দূর করতে চিকিৎসকসহ সকল এগিয়ে আসতে হবে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: `আসুন, বিষন্নতা নিয়ে কথা বলি` এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে পালন করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস । শহর প্রতিনিধি জানিয়েছে, গতকাল শুক্রবার সকালে সিভিল সার্জন ডা: রওশন আরা বেগম নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি  হাসপাতাল সড়ক প্রদক্ষিন শেষে সিভিল সার্জন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে সিভিল সার্জন-এর অফিস মিলনায়তনে সিভিল সার্জনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় হাসপাতালের অন্যান্য চিকিৎসক, সেবিকাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেন। মেহেরপুর প্রতিনিধি জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মেহেরপুর শহরের পৌর ঈদগা গেট থেকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ অলক কুমার দাস-এর নেতৃত্বে একটি বর্নাঢ়্য র‌্যালী বের করা হয় । র‌্যালীটি  হাসপাতাল সড়ক প্রদক্ষিন শেষে সিভিল সার্জন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয় । র‌্যালী শেষে সিভিল সার্জন-এর অফিস মিলনায়তনে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ অলক কুমার দাস-এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রখেন সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, সিভিল সার্জন অফিসের সিনিয়র স¦াস্থ্য কর্মকর্তা কাজী রওশন নাহার প্রমুখ। র‌্যালী ও আলোচনা সভায় সহকারী পুলিশ সুপার আহসান হাবীব, মেহেরপুর জেনারেল হাসপাতালের আর.এম.ও ডাঃ এহসানুল কবীর, বি.এম.এ’র সভাপতি ডাঃ রমেশ চন্দ্র নাথ, সাংবাদিক রফিকুল আলম, ব্র্যাক-এর মেহেরপুর জেলা প্রতিনিধি মোশারফ হোসেন, হাসপাতালের অন্যান্য চিকিৎসক, সেবিকাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেন। ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছে, ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিল সার্জন অফিসের সামনে থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ডা: কানিজ হোসেন জাহান, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ এন এম শাহজালাল, ম্যাটস এর প্রাক্তণ অধ্যক্ষ ডা: দুলাল চক্রবর্তী, ঝিনাইদহ সদর হাসপাতালের সিনিয়র গাইনি কনসালটেন্ট ডা: এমদাদুল হক। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ। বক্তারা, বিষন্নতাকে মানসিক রোগ সম্মোধন করে তা সমাধানে চিকিৎসকদের পাশাপাশি পরিবারের তথা সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)