মহেশপুরের দু’শিশুকে ভারতে পাচার

আপলোড তারিখঃ 2017-04-07 ইং
মহেশপুরের দু’শিশুকে ভারতে পাচার ছবির ক্যাপশন:
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের অসহায় মায়ের দু’শিশু পুত্রকে ভালো বেতনের কাজ দেয়ার প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে আটক রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। এ নিয়ে এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের শালিস বৈঠক হলেও কোন প্রতিাকর মেলেনি। থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে দায়ের করা অভিযোগ সুত্রে জানাগেছে, মহেশপুর উপজেলার স্বরুপপুর গ্রামের স্বামী হারা অসহায় নাছিমা খাতুনের শিশু সন্তান নাজমুল কবির ওরফে হালিম (১৭) ও সজীব হোসেনকে (১৫) একই গ্রামের মজিবর রহমানর ছেলে সজিব উদ্দীন, পঁচাই শেখের ছেলে মুজিবর রহমান, মুজিবর রহমানের মেয়ে রাজিয়া খাতুন, রেশমা খাতুৃন, সাথী খাতুন ও রুপা খাতুন ঢাকায় গার্মেন্টেসে ভাল বেতনে কাজ দেয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যায়। কিছুদিন পর অসহায় নাছিমা খাতুন তার সন্তানদের খোঁজ খবর জানতে চাই। কিন্তু তারা সন্তান দু’টি কোন খোঁজ খবর না দিয়ে উল্টো নাজমুল কবির ও সজীব হোসেনের মা নাছিমা খাতুনের কাছে তাদের মুক্তির জন্য ৫ লাখ টাকা দাবি করে। এনিয়ে এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের শালিস বৈঠক হলেও কোন লাভ হয়নি। শালিস বৈঠকে সন্তান দু’টিকে ভারতে পাচারের কথা স্বীকার করে তারা জানায় ৫ লাখ টাকা দিলে তাদের মুক্তি মিলবে। তা না হলে তাদের আর কোন দিনই ফিরে পাওয়া যাবে না। নাছিমা খাতুন তার অভিযোগে বলেছেন তার দু’সন্তানকে ফিরে পেতে মজিবর রহমানর ছেলে সজিব উদ্দীন, পঁচাই শেখের ছেলে মুজিবর রহমান, মুজিবর রহমানের মেয়ে রাজিয়া খাতুন, রেশমা খাতুৃন, সাথী খাতুন ও রুপা খাতুনের কাছে গেলে তারা আমাকে তার বাড়ি থেকে বের করে দেয়। নাছিমা খাতুন তার শিশু সন্তান দুটি ফিরে পেতে বুধবার দুপুরে মহেশপুর থানা ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছেন। মহেশপুর থানার ডিউটি অফিসার এএস আই আব্দুস সাত্তার জানান, অভিযোগটি পেয়েছি। পুলিশ অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান জানান,স্বরুপপুর গ্রামের অসহায় নাছিমা খাতুন তার দু’সন্তানকে ফিরে পেতে আমার কাছে বুধবার দুপুরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমি আভিযোগটি থানাতে পাঠিয়ে দিয়েছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)