ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের নতুন কোনো ফলাফল নেই
সমীকরণ প্রতিবেদন:
দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ। গত ৭৮ দিনের মধ্যে এটি সর্বোচ্চ শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮ জন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৬৪৩টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৪৭ জনের। দেশে এ পর্যন্ত মোট ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৩৫০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৩৫২ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ। এর আগে গত ৫ সেপ্টেম্বর সংক্রমণ শনাক্তের হার ছিল ১৫ দশমিক ১৮ শতাংশ। মাঝে সংক্রমণ শনাক্তের হার ১০ থেকে ১৩ শতাংশের মধ্যে ওঠানামা করেছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া লোকজনের মধ্যে ১৮ জন পুরুষ ও ১০ জন নারী। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। এর আগে গত পাঁচ দিনে দুই হাজারের বেশি মানুষের শরীরে কোভিড-১৯ (করোনাভাইরাস) শনাক্ত হয়েছিল। দেশে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের নতুন কোনো ফলাফলই আসেনি। সর্বশেষ বৃহস্পতিবার ৭ জন করোনা শনাক্তের তথ্য জানায় সিভিল সার্জন অফিস। জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৫৯ জন। গতকাল শনিবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ্য হয়নি। সর্ব্বশেষ বৃহস্পতিবার সদর উপজেলা থেকে সাতজন ও জীবননগর উপজেলা থেকে পাঁজজনসহ মোট ১২ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৭ জন। জানা যায়, গত শুক্রবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রান্ত সন্দেহে কোন নমুনা সংগ্রহ না করায় গতকাল কোনো ফলাফল আসেনি। গতকাল জেলা সিভিল সার্জন অফিস চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ২৯ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৬৯৩টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৪৪০টি, পজিটিভ ১ হাজার ৫৫৯টি, নেগেটিভ ৪ হাজার ৯৪১টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৪১জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৯জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪১ জন, এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
