২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু

আপলোড তারিখঃ 2020-11-21 ইং
২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় ২৫টি নমুনার সবকটিই নেগেটিভ, সারা দেশে আক্রান্ত ২২৭৫ সমীকরণ প্রতিবেদন: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ২৭৫ জন। গতকাল শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ৪৩ হাজার ৪৩৪ জন। আর ১৭ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩২২ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭০৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৫৮ হাজার ৪৩১ জন হয়েছে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ২৫টি নমুনার ফলাফলই নেগেটিভ আসায় গতকাল জেলায় নতুন কেউ করোনা শনাক্ত হয়নি। জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫৯ জনে। গতকাল শুক্রবার রাত ৮টায় জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করেন। গতকাল জেলায় নতুন কেউ সুস্থ্য হয়নি। জেলায় সর্ব্বশেষ বৃহস্পতিবার সদর উপজেলা থেকে সাতজন ও জীবননগর উপজেলা থেকে পাঁজজনসহ মোট ১২ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৪৫৭ জন। জানা যায়, গত বৃহস্পতিবার জেলা স্বাস্থ্যবিভাগ করোনা আক্রান্ত সন্দেহে ২৫ টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেলে প্রেরণ করে। গতকাল ২৫ টি নমুনার ফলাফলই সিভিল সার্জন অফিসে এসে পৌঁছায়। সবগুলো নমুনার ফলাফলই নেগেটিভ। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ নতুন কোনো নমুনা সংগ্রহ করেনি। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ৬ হাজার ৬৬৩টি, প্রাপ্ত ফলাফল ৬ হাজার ৪৪০টি, পজিটিভ ১ হাজার ৫৫৯টি, নেগেটিভ ৪ হাজার ৯৪১টি। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় গতকাল হোম আইসোলেশনে ছিলেন ৪১জন ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ছিলেন ৯জন। চুয়াডাঙ্গা জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪১ জন, এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)