ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার হাজরাহাটি থেকে দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০৪ অ্যাম্পুল নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা কার্যালয়ে নেয় পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি প্রথমপাড়ার মকবুল হোসেনের ছেলে কামরুল ইসলাম (৩৫) ও সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মোমিনপুর গ্রামের স্বর্গীয় গোপাল চন্দ্র ঘোষের ছেলে শ্রী নিমাই চন্দ্র ঘোষ (৪০)। পুলিশ জানায়, মাদকদ্রব্য পাচারের গোপন সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের ওসি এএইচএম কামরুজ্জামান খানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল হাজরাহাটি গ্রামে অভিযান চালায়। এসময় গ্রামের মধ্যে দিয়ে যাওয়া কামরুল ইসলাম ও শ্রী নিমাই চন্দ্র ঘোষের গতিরোধ করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশী করলে কামরুল ইসলামের শরীরে বিশেষ কৌশলে রাখা ১০৬ অ্যাম্পুল নেশা জাতীয় ইনজেকশন এবং শ্রী নিমাই চন্দ্র ঘোষের শরীরে বিশেষ কৌশলে রাখা ৯৮ অ্যাম্পুল নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করে পুলিশ। পরে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। গতকাল রাতেই তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
