ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জেলা নির্বাচন অফিস সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দদেন রিটার্নিং অফিসার রোকনুজ্জামান। মেয়র পদে জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন (নৌকা), পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু (নারকেল গাছ) ও আ.লীগের বিদ্রোহী প্রার্থী নিশান সাবের (মোবাইল) প্রতীক পেয়েছেন।
৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৫৪ জন প্রার্থী। প্রার্থীদের মধ্যে ১নং ওয়ার্ডে মোঃ মোয়াজ্জেম হোসেন উটপাখি, মীর জাহাঙ্গীর আলম পানির বোতল, মোঃ গোলাম ফারুক উল মামুন (লাকি) পাঞ্জাবি ও মোঃ রাজিব টেবিল ল্যাম্প প্রতীক পেয়েছেন। ২নং ওয়ার্ডে মোঃ ইয়াছিন আলি শামীম পানির বোতল, মোঃ মিজানুর রহমান (জনি) পাঞ্জাবি, মোঃ আবু ওবাইদুল্লাহ সেন্টু ব্লাক বোর্ড, মোঃ আল মামুন টেবিল ল্যাম্প, মোঃ ইমন বিশ্বাস উটপাখি ও আব্দুস সালাম ডালিম প্রতীক পেয়েছেন। ৩ নং ওয়ার্ডে সৈয়দ আবু আব্দুল্লাহ বাপ্পী পানির বোতল, মোঃ মিয়ারুল ইসলাম টেবিল ল্যাম্প, মোঃ ফিরোজ হোসেন পাঞ্জাবি, মোঃ জাহাঙ্গীর আলম উটপাখি, মোঃ সেলিম রেজা কল্লোল ব্লাক বোর্ড ও মোঃ নাসিরুল ইসলাম ডালিম প্রতীক পেয়েছেন। ৪ নং ওয়ার্ডে মীর মাসুদ রানা পানির বোতল, মোঃ আব্দুস সালাম পাঞ্জাবি, মোঃ আব্দুর রহিম স্ক্রু-ড্রাইভার, মোঃ রিয়াজ উদ্দিন ব্লাক বোর্ড, মোঃ শাকিল রাব্বী ফাইল কেবিনেট, মোঃ আব্দুল হাদী উটপাখি, মোঃ মহিবুল ইসলাম ডালিম, মোঃ সিরাজুল ব্রিজ ও মোঃ জিয়ারুল ইসলাম টেবিল ল্যাম্প প্রতীক পেয়েছেন। ৫ নং ওয়ার্ডে রাজু আহমেদ টেবিল ল্যাম্প, মোঃ জাফর ইকবাল ডালিম উটপাখি, এসএম আবুল হাসানাত পানির বোতল, মোঃ মোস্তাক আহমেদ ব্রিজ, খায়রুল বাশার ডালিম ও মোঃ মনিরুল ইসলাম পাঞ্জাবি প্রতীক পেয়েছেন। ৬ নং ওয়ার্ডে সৈয়দ মনজুরুল হাসান পানির বোতল, মোঃ শাহিনুর রহমান পাঞ্জাবি, মোঃ ইমতিয়াজ আহমেদ ইনতাজ উটপাখি ও সাঈদ মাহবুব জামান টেবিল ল্যাম্প প্রতীক পেয়েছেন। ৭ নং ওয়ার্ডে নূরুল আশরাফ রাজীব উটপাখি, মোঃ দুখু মিয়া ব্লাক বোর্ড, মোঃ সেলিম খাঁন পানির বোতল, মোঃ নাহিদ হাসান খাঁন টেবিল ল্যাম্প, এসএম ফিরোজুর রহমান বিজয় পাঞ্জাবি, মোঃ হাবিবুর রহমান সোনা ব্রিজ, মোঃ মনিরুল ইসলাম ঢেড়স, মোঃ ইলিয়াস হোসেন ফাইল কেবিনেট ও আরিফ খান ডালিম প্রতীক পেয়েছেন। ৮ নং ওয়ার্ডে সৈয়দ মনজুরুল কবীর ডালিম, মোঃ আব্দুস সাত্তার ব্রিজ, মোঃ মোস্তাফিজুর রহমান টেবিল ল্যাম্প, মোঃ রিন্টু রহমান উট পাখি, মোঃ রিংকু পাঞ্জাবি ও তৌহিদুল ইসলাম বাবলু পানির বোতল প্রতীক পেয়েছেন। ৯ নং ওয়ার্ডে মোঃ সোহেল রানা পানির বোতল, মোঃ নাজমুল হাসান পাঞ্জাবি, মোঃ হামিদুল ইসলাম টেবিল ল্যাম্প ও মোছাঃ রেহেনা খাতুন উট পাখি প্রতীক পেয়েছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রার্থীদের মধ্যে ১নং ওয়ার্ডে আলপনা খাতুন জবা ফুল, নূরুন নাহার দ্বীতল বাস, সফুরা খাতুন টেলিফোন, আনজুরা খাতুন অটোরিক্সা, নারগিস সুলতানা চশমা, মনোয়ারা খাতুন আনারস ও দিল আফরোজ বলপেন প্রতীক পেয়েছেন। ২নং ওয়ার্ডে নাজমুন নাহার রিনা চশমা, শিউলী আক্তার অটোরিক্সা, শাহানারা খাতুন আনারস, পলি খাতুন বলপেন, কাঞ্চনমালা আংটি ও খাদিজা বেগম জবাফুল এবং ৩ নং ওয়ার্ডে হামিদা খাতুন আনারস ও রোকসানা খাতুনকে অটোরিক্সা প্রতীক বারাদ্দ দেওয়া হয়েছে। জেলা নির্বাচন অফিসার মোঃ রোকনুজ্জামান বলেন- এদিন সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনের মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীরা তাদের কর্মীসমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রতীক গ্রহণ করেছেন। আগামী ২৫ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্দকালে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মারুফ হোসেন বিজনসহ প্রার্থীবৃন্দরা।
